News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ভোটকর্মীদের ভোটর সরঞ্জাম বিলি করা হল, আজ রওয়ানা দেবেন বুথে বুথে
Image

ভোটকর্মীদের ভোটর সরঞ্জাম বিলি করা হল, আজ রওয়ানা দেবেন বুথে বুথে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারী৷৷ ভোট গ্রহণের জন্য যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত৷ মঙ্গলবার উমাকান্ত একাডেমী সুকল থেকে ভোট কর্মীদের হাতে যাবতীয় সামগ্রী তুলে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়৷
আগামীকাল সকাল থেকেই ভোট কর্মীরা উমাকান্ত সুকল থেকে ৮ টি বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণের জন্য ভোট সামগ্রী গ্রহণ করবেন৷ এজন্য চলছে চূড়ান্ত প্রস্তুতির কাজ৷ মঙ্গলবার উমাকান্ত একাডেমিতে  ফুট করি বেরাবো সমবেত হন৷ তারা তাদের বিভিন্ন ভোট সামগ্রী বুঝে নেন৷ সেগুলো প্যাকেটজাতো করে রাখা হয় এবং আগামীকাল সকালে শৃঙ্খলাবদ্ধভাবে তারা তাদের যাবতীয় ভোট সামগ্রী নিয়ে নিজ নিজ ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা হবেন৷ সদর মহকুমার আটটি বিধানসভা কেন্দ্রের প্রতিটি কেন্দ্রেই দুটি করে মহিলা বুথ পার্টি রয়েছে৷ পূর্ণ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোট কর্মীরা আগামীকাল সকাল থেকেই নিজ নিজ ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানিয়েছেন এক আধিকারিক৷ রাজ্যের অন্যান্য বিধানসভা কেন্দ্র এলাকাতেও ভোটের প্রস্তুতি প্রায় চূড়ান্ত৷ বুধবার সকাল থেকেই ভোট কর্মীদের ভোট কেন্দ্রের উদ্দেশ্যে পাঠানোর জন্য রিটার্নিং অফিসাররা যাবতীয় সামগ্রী প্রস্তুতির কাজে ব্যস্ত৷ প্রতিটি এলাকার রিটার্নিং অফিসারের অফিসে ভোট সামগ্রী প্রস্তুত করার জন্য ভোট কর্মীদেরকেও তলব করা হয়৷ মঙ্গলবার প্রত্যেক এলাকার ভোট কর্মীদের ভোট সামগ্রী গুলি পৃথক পৃথকভাবে প্রস্তুত করে তাদের জন্য মজুদ রাখা হয়৷ বুধবার সকাল থেকেই ভোট কর্মীরা পূর্ণ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তাদের নিজ নিজ ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা হবেন৷ 

Releated Posts

চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…

ByByReshmi Debnath Jun 11, 2026

যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…

ByByReshmi Debnath Jun 11, 2026

আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 11, 2026

নাবালিকাকে বিয়ে করার অভিযোগে আটক এক যুবক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া মহকুমার থানাধীন চিত্তামারা এলাকার নাবালিকাকে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে আটক করা…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top