News Flash

  • Home
  • Uncategorized
  • এবার সংসদ চত্বরেই বসানো হচ্ছে মোবাইল টাওয়ার
Image

এবার সংসদ চত্বরেই বসানো হচ্ছে মোবাইল টাওয়ার

mobile towerনয়াদিল্লি, ২৯ ফেব্রুয়ারি (হি.স.) : কল ড্রপ রুখতে বিশেষ তত্পর নরেন্দ্র মোদীর সরকার| এবার সংসদের ভিতর এই সমস্যা মেটাতে উদ্যোগী হল টেলিকম মন্ত্রক| তাই সংসদ চত্বরেই বসানো হচ্ছে মোবাইল টাওয়ার| কল ড্রপ সমস্যা রুখতে পরিষেবাদানকারী সংস্থাগুলিকে ক্ষতিপূরণ দেওয়ার রীতি চালু করেছে মোদী সরকার| এ ব্যাপারে টেলিকম মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দিনে যদি কারওর তিনবার কল ড্রপ হয়, তাহলে তাকে ক্ষতিপূরণ দেবে পরিষেবাদানকারী সংস্থা|
এছাড়া সংসদের ভিতর মোবাইল কানেকশনের সমস্যা দীর্ঘদিনের| ফোনের নেটওয়ার্কই পাওয়া যায় না| গত সপ্তাহে এই নিয়ে লোকসভায় সরব হন মহারাষ্ট্রের সাংসদ সুপ্রিয় সুল| সংসদ চত্বরে ৩জি পরিষেবা সঙ্কটজনক বলে অভিযোগ করেন তিনি| এরপরই পরিপ্রেক্ষিতেই সংসদ চত্বরে মোবাইলের টাওয়ার বসানোর উদ্যোগ নিল নরেন্দ্র মোদীর সরকার|
যদিও সংসদ চত্বরে মোবাইল টাওয়ার বসানোর দাবিতে আগেও সরব হয়েছিলেন সাংসদরা| এর আগে সংসদ চত্বরের নিরাপত্তার কথা ভেবে শেষ মুহূর্তে পরিকল্পনা বাস্তবায়িত করা যায়নি| এ ব্যাপারে টেলিকম মন্ত্রী রবিশংকর প্রসাদ বলেন, ৮৮ বছরের পুরানো সংসদ ভবনের কথা মাথায় রেখে নিরাপত্তার বিষয়টি কিছুটা শিথিল করা হচ্ছে|
সংসদ চত্বরে মোবাইল কানেকশন নিয়ে কেবল সাংসদরা নন, সাংবাদিকরাও সমস্যায় ভোগেন| বিশেষত সংসদ থেকে সরাসরি খবর পরিবেশনের সময় বারবার ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়| ফলে খবর পরিবেশনেও সমস্যা হয়| তাই এই সমস্ত অসুবিধা মেটাতে সংসদ চত্বরেই মোবাইল টাওয়ার বসাচ্ছে মোদী সরকার| আপাতত একটি গাড়ির মাথায় মোবাইল টাওয়ারটি বসানো হবে বলে স্থির হয়েছে|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top