News Flash

  • Home
  • Uncategorized
  • জেএনইউ কাণ্ডে ধৃত খালিদ ও অনির্বাণের পুলিশ হেফাজতের মেয়াদ একদিন বাড়ালো আদালত
Image

জেএনইউ কাণ্ডে ধৃত খালিদ ও অনির্বাণের পুলিশ হেফাজতের মেয়াদ একদিন বাড়ালো আদালত

hammerনয়াদিল্লি, ২৯ ফেব্রুয়ারি (হি.স.) : জেএনইউ কাণ্ডে ধৃত উমর খালিদ এবং অনির্বাণ ভট্টাচার্যের পুলিশ হেফাজতের মেয়াদ আরও একদিন বাড়ানো হল| সোমবার উমর এবং অনির্বাণকে আরও একদিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিল দিল্লি আদালত| অন্যদিকে, এদিন কানহাইয়া কুমারের জামিনের বিরোধিতা করল দিল্লি পুলিশ| ফেরার আরও এক অভিযুক্তকে গ্রেফতারের ব্যাপারে কানহাইয়া সাহায্য করতে পারে বলে পুলিশের দাবি|
আদালত সূত্রের খবর, জেএনইউ কাণ্ডে ধৃত উমর খালিদ এবং অনির্বাণ ভট্টাচার্যের পুলিশ হেফাজতের মেয়াদ সোমবার শেষদিন ছিল| সেইমত এদিন এদের আদালতে আনা হয়| উমর এবং অনির্বাণের থেকে আরও অনেক কিছু জানার রয়েছে বলে আদালতে জানায় দিল্লি পুলিশ| সেই আবেদনের ভিত্তিতে আদালত উমর এবং অনির্বাণের পুলিশের হেফাজতের মেয়াদ আরও একদিন বাড়ালো আদালত|
অন্যদিকে, দেশদ্রোহিতার অভিযোগে এদিন কানহাইয়া কুমারসহ পাঁচজনের মামলার আবেদন নিতে অস্বীকার করল অ্যাপেক্স কোর্ট| শুনানির আগে আবেদনকারীকে এই বিষয়ে অ্যার্টনি জেনারলের সম্মতি নেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট|
\ানা গিয়েছে, এমাসের প্রথমদিকে দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার হয় জেএনএসইউয়ের সভাপতি কানহাইয়া কুমার| তারপর গত সপ্তাহে এই মামলায় অভিযুক্ত উমর খালিদ এবং অনির্বাণ ভট্টাচার্য পুলিশের কাছে আত্মসমর্পণ করে| এঁদের আত্মসমর্পণের একদিন পর আশুতোষ কুমার নামে আরও এক অভিযুক্ত আত্মসমর্পণ করে| তবে এই মামলায় আরও এক অভিযুক্ত এখনও পলাতক|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top