News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মার্ঘেরিটায় উগ্ৰপন্থী–নিরাপত্তা বাহিনীর গোলাগুলি, ধরাশায়ী আলফা (স্বা)-র শীর্ষ নেতা
Image

মার্ঘেরিটায় উগ্ৰপন্থী–নিরাপত্তা বাহিনীর গোলাগুলি, ধরাশায়ী আলফা (স্বা)-র শীর্ষ নেতা

তিনসুকিয়া (অসম), ৯ ফেব্রুয়ারি (হি.স.) : তিনসুকিয়া জেলার অন্তর্গত মার্ঘেরিটা মহকুমায় নিরাপত্তা বাহিনীর সাথে এনকাউন্টারে ইউনাইটেড লিবারেশেন ফ্রন্ট অব অসম (স্বাধীন) সংক্ষেপে আলফা-স্বধীনের দুর্ধর্ষ এক ক্যাডার ধরাশায়ী হয়েছে, দাবি পুলিশ সূত্রের।

জানা গেছে, আজ বৃহস্পতিবার ভোররাতে মাৰ্ঘেরিটা মহকুমার অন্তর্গত লিডোর টিকক (মুলুং) পাহাড়ে এনকাউন্টারের ঘটনা সংঘটিত হয়েছে। উগ্রপন্থী আলফা-স্বাধীনের একটি দল টিকক পাহাড়ে ডেরা পেতেছে বলে গোয়েন্দা সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে গতকাল রাতে জেলা পুলিশের দল নিয়ে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। কিন্তু শেষরাতের দিকে অভিযানকারী যৌথ বাহিনীর ওপর অতর্কিতে গুলি হামলা চালায় সশস্ত্র উগ্রপন্থীরা। জবাবি হামলা চালায় নিরাপত্তা বাহিনীও। বেশ কয়েক রাউন্ড গোলাগুলির পর এক সময় শত্রু পক্ষ নীরব হয়ে যায়। পরে কৌশল অবলম্বন করে ধীরে ধীরে নিরাপত্তা বাহিনী জঙ্গলের দিকে এগিয়ে গিয়ে দেখে এক উগ্রপন্থী সদস্য হাতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ধরে ধরাশায়ী হয়ে গেছে।

তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত আলফা-স্বাধীনের ক্যাডারকে স্বঘোষিত সার্জেন্ট মেজর উদয় অসম বলে দাবি করেছে পুলিশের সূত্রটি।

সূত্রটি জানিয়েছে, পাহাড়ে অন্য উগ্রপন্থীদের ধরতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর চিরুনি অভিযান চলছে।

Releated Posts

জাতিগত সংঘাত মেটাতে মেইতেইদের ‘বড় ভাই-বোনের’ ভূমিকা পালনের আহ্বান মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ১৯ আগস্ট (আইএএনএস): মণিপুরের দীর্ঘস্থায়ী জাতিগত সংঘাত অবসানে সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়কে ‘বড় ভাই ও বড় বোনের’ মতো…

ByByNews Desk Aug 19, 2026

মণিপুরে এনআরসি-র দাবিতে বন্‌ধ, টানা দ্বিতীয় দিন ব্যাহত স্বাভাবিক জনজীবন

ইম্ফল, ১৯ আগস্ট (আইএএনএস): ২০২৭ সালের জনগণনার আগে মণিপুরে জাতীয় নাগরিক পঞ্জি হালনাগাদের দাবিতে ডাকা ৪৮ ঘণ্টার রাজ্যব্যাপী…

ByByNews Desk Aug 19, 2026

জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থার লক্ষ্যে অসমের ৩৫ জেলায় ডিসি অফিসে সংস্কার: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৯ আগস্ট (আইএএনএস): সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরও সহজে পৌঁছে দিতে অসমের ৩৫টি জেলার ডেপুটি কমিশনার…

ByByNews Desk Aug 19, 2026

‘অসম মালা ৪.০’-এ ১০ হাজার কোটি টাকা, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার বড় সম্প্রসারণ অসমে

গুয়াহাটি, ১৯ আগস্ট (আইএএনএস): গ্রামীণ এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে বড়সড় পরিকাঠামো সম্প্রসারণের ঘোষণা করল অসম…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top