News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ৮ টাউন বড়দোয়ালী কেন্দ্রে কংগ্রেস প্রার্থী আশীষ সাহার জনসংযোগ কর্মসূচী
Image

৮ টাউন বড়দোয়ালী কেন্দ্রে কংগ্রেস প্রার্থী আশীষ সাহার জনসংযোগ কর্মসূচী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ফেব্রুয়ারী৷৷  বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আশীষ সাহা বুধবার বাড়ি বাড়ি ভোট প্রচারে শামিল হন৷ প্রচারে সামিল হয়ে তিনি ভোটারদের কাছ থেকে দারুন সাড়া পাচ্ছেন৷ টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্র থেকে  এবারের নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা এবং কংগ্রেস ও বামফ্রন্টের সমর্থিত কংগ্রেস প্রার্থী আশীষ সাহা৷ এই কেন্দ্রে কংগ্রেস ও বিজেপি প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা ক্রমশ প্রবল হয়ে উঠছে৷ বিগত বিধানসভা উপনির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা৷ কেন্দ্রটি দীর্ঘকাল ধরেই কংগ্রেসের দুর্জয় ঘাঁটি হিসেবে পরিচিত৷ কিন্তু বিজেপির নেতৃত্বাধীন সরকারের আমলে উপনির্বাচন সংগঠিত হওয়ায় এ কেন্দ্রে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা জয়ী হয়েছিলেন৷ কিন্তু এবারের নির্বাচনে মুখ্যমন্ত্রীর সামনে প্রধান প্রতিদ্বন্দ্বী আশীষ সাহা রীতিমতো মুখ্যমন্ত্রীর চোখের ঘুম কেড়ে নিচ্ছেন৷ কংগ্রেসের দুর্জয় ঘাঁটি হিসেবে পরিচিত টাউন বড়দোয়ালি কেন্দ্রটি কোনভাবেই হাতছাড়া করতেন নারাজ কংগ্রেস দল৷ আবার মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী ডাঃ মানিক সাহা এই কেন্দ্রকে আত্মমর্যাদার লড়াই হিসেবে ধরে নিয়েছেন৷ জয় নিশ্চিত না হলে তাকে রীতিমতো রাজনৈতিকভাবে বিপাকে পড়তে হবে৷ উভয় দলের প্রার্থী জয় নিশ্চিত করার লক্ষ্যে কোমর  বেধে ময়দানে নেমেছেন৷ বামফ্রন্ট কংগ্রেস সমর্থিত কংগ্রেস প্রার্থী আশীষ সাহা বুধবার নির্বাচনী প্রচারে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতায় তিনি উপলব্ধি করতে পারছেন এই আসনে তার জয় নিশ্চিত৷ কেননা বামফ্রন্ট এবং কংগ্রেস উভয় সমর্থকরা দারুণভাবে তাকে সাড়া দিচ্ছেন৷ কর্মীদের মধ্যে উৎসাহ উচ্ছ্বাস পরিলক্ষিত হচ্ছে৷৷

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top