News Flash

Image

শুক্রবার থেকে বাজারিছড়া শিববাড়িতে হ‌রিনাম সংকীর্তন

বাজারিছড়া (অসম), ৮ ফেব্রুয়ারি (হি.স.) : প্ৰতি বছ‌রের মতো এবারও করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজা‌রিছড়ার শিববা‌ড়ি‌তে আগামী শুক্রবার থেকে অনুষ্ঠিত হতে চ‌লে‌ছে ৩২ প্রহরব্যাাপী ভূবনমঙ্গল হরিনাম মহাসংকীর্তন। আগামীকাল বৃহস্পতিবার রাতে শুভ অধিবাসের মাধ্যমে হরিনাম মহাযজ্ঞের শুভারম্ভ হ‌বে। চল‌বে ১৩ ফেব্রুয়া‌রি সোমবার পর্যন্ত।

ভূবনমঙ্গল হরিনাম মহাসংকীর্তনে বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী ত্রিপুরা থেকে বিভিন্ন কীর্তনীয়া দল অংশগ্ৰহণ করে কীর্তন প‌রি‌বেশন করবেন। আয়োজকরা জানান, ত্রিপুরা থেকে বি‌লোনিয়ার শ্রীগুরু সম্প্রদায় ও ধর্মনগরের তিলথৈর সুধাময়ী সম্প্রদায়, শিলচরের জগন্নাথ সম্প্রদায়, বাজারিছড়ার রাধারমণ সম্প্রদায় ও গুমড়ার স্বর্ণময়ী সম্প্রদায় কীর্তন পরিবেশন করবেন। কীর্তনের প্রস্তু‌তি চূড়ান্ত হয়ে গেছে। স্থানীয় শিববাড়িকে সা‌জি‌য়ে তোলা হ‌য়ে‌ছে দৃষ্টিনন্দন ক‌রে।

কীর্তন পরিচালন স‌মি‌তির সভাপতি কৌশিক দেবরায়, মণীষ দাস, দুলু সেন, রজত নাগ, মনোজ দাশগুপ্ত, সুচরিত পাল, ইন্দ্রজিত পাল, ম‌নতোষ পালরা জানান স্থানীয়, সনাত‌নী ভক্ত‌দের স‌ক্রিয় সহ‌যো‌গিতায় এখা‌নে গত ৩০ বছর ধরে হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হ‌য়ে আস‌ছে। অন্যারন্যা বছ‌রের মতো এবা‌রের কীর্তনেও থালার মহা‌ভোগ সহ মহাপ্রসাদ বিতরণ করা হ‌বে। আগা‌মি ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপু‌রে নগর প‌রিক্রমা, দ‌ধিভাণ্ড ভঞ্জন, মহান্ত বিদায়ের ম‌ধ্যে দি‌য়ে সংকীর্তনের সমা‌প্তি হ‌বে। এতে সকল সনাতনী ভক্ত‌দের উপস্থিতি ও স‌ক্রিয় সহযোগিতা কামনা করেছেন আয়োজক ক‌মি‌টির কর্মকর্তারা।

Releated Posts

অসমের হাইলাকান্দিতে পাকিস্তান-যোগ সন্দেহে ২১ বছরের যুবক গ্রেপ্তার

গুয়াহাটি, ২৬ আগস্ট (আইএএনএস): পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ সংগঠন ‘শাহাদাত-ই-ভাট্টি নেটওয়ার্ক’ (এসবিএন)-এর সঙ্গে কথিত যোগসূত্রের অভিযোগে অসমের হাইলাকান্দি জেলায় ২১…

ByByNews Desk Aug 26, 2026

অসমজুড়ে ফের প্রাণ ফিরছে গ্রন্থাগারে, পড়াশোনায় বাড়ছে শিশুদের আগ্রহ: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ আগস্ট (আইএএনএস): অসমের বিভিন্ন প্রান্তের গ্রন্থাগারগুলিতে ফের নতুন করে প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে। শিশুরা বই পড়ার পাশাপাশি…

ByByNews Desk Aug 26, 2026

মণিপুরে ১৩ জঙ্গি গ্রেপ্তার, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

ইম্ফল, ২৬ আগস্ট (আইএএনএস): মণিপুরের বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় পৃথক যৌথ অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ১৩ জন…

ByByNews Desk Aug 26, 2026

শিশু পাচার চক্রের বিরুদ্ধে বড় সাফল্য, অরুণাচলে ১৯ শিশুকে উদ্ধার, গ্রেফতার ৩ মহিলা

ইটানগর, ২৫ আগস্ট (আইএএনএস): সন্দেহভাজন শিশু পাচার চক্রের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল অরুণাচল প্রদেশ পুলিশ। রাজ্যের বিভিন্ন…

ByBySandeep Biswas Aug 25, 2026
Scroll to Top