News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • বনমালীপুরে বাড়ি বাড়ি জনসংযোগ করছেন কংগ্রেস প্রার্থী
Image

বনমালীপুরে বাড়ি বাড়ি জনসংযোগ করছেন কংগ্রেস প্রার্থী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ফেব্রুয়ারী৷৷ বনমালীপুর বিধানসভা এলাকায় মঙ্গলবার সকাল থেকেই কংগ্রেস এবং সিপিআইএম  নেতৃবৃন্দ কংগ্রেস সিপিএম মনোনীত প্রার্থীর সমর্থনে যৌথভাবে ভোট প্রচারে মানুষের বাড়ি বাড়ি যান৷  আসন্ন বিধানসভা নির্বাচনে বনমালীপুর বিধানসভা কেন্দ্রটি নানা দিক দিয়েই কংগ্রেস সিপিআইএম এবং শাসকদল বিজেপির কাছে খুবই গুরুত্বপূর্ণ৷ বিগত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হয়ে বিপ্লব কুমার দেব রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন৷ এবার এই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী করা হয়েছে গোপাল রায়কে৷ অপরদিকে বিজেপির প্রার্থী করা হয়েছে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যকে৷ এই কেন্দ্রে কংগ্রেস ও বামফ্রন্ট সমর্থিত প্রার্থী গোপাল রায়কে পরাস্ত করার জন্য আদা জল খেয়ে ময়দানে নেমেছে বিজেপি৷ কিন্তু কংগ্রেস ও সিপিআইএম গোপাল রায় কে জয়ী করার জন্য সর্বাত্মক প্রয়াস জারি রেখেছে৷ মঙ্গলবার বনমালীপুর বিধানসভা এলাকায় ভোট প্রচারে বেরিয়ে সিপিআইএম নেতা অমল চক্রবর্তী বলেন এই কেন্দ্রে মানুষ কংগ্রেস প্রার্থী গোপাল রায়কে দারুণভাবে সাড়া দিচ্ছেন৷ বৃহত্তর স্বার্থে কংগ্রেস ও সিপিআইএম আসন সমঝোতা করে এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থীকে মনোনীত করেছে৷ এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী গোপাল রায়ের জয় নিশ্চিত বলে তিনি দাবি করেন৷ এদিকে কংগ্রেস প্রার্থী গোপাল রায় জনগণের কাছে ভোট প্রার্থনা করতে গিয়ে এলাকার উন্নয়নে বিগত দিনে তার কাজকর্মের তথ্য তুলে ধরেন৷ বিগত পাঁচ বছরে বিজেপির বিধায়ক তথা চার বছরের মুখ্যমন্ত্রী বনমালীপুর বিধানসভার এলাকার উন্নয়নে কি করেছেন তাও বিজেপি নেতৃবৃন্দ ও প্রার্থীর কাছে প্রশ্ণ রাখতে আহ্বান জানান তিনি৷ এবারের নির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী গোপাল রায় বিপুল ভোটে জয়ী হবেন বলে প্রচারের শামিল হয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top