News Flash

  • Home
  • Uncategorized
  • অটো চালক ও মহিলা যাত্রীকে মারধর ঘিরে উত্তেজনা প্রতাপগড়ে
Image

অটো চালক ও মহিলা যাত্রীকে মারধর ঘিরে উত্তেজনা প্রতাপগড়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারি৷৷ প্রতাপগড় স্টিল ব্রিজের কাছে তিন বখাটে যুবক মারধর করল অটো autoচালক ও এক মহিলা যাত্রীকে৷ এলাকাবাসী এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন৷ প্রতাপগড়ের  এক অটো চালক বেলা তিনটা নাগাদ অটো নিয়ে আসছিল৷ প্রতাপগণ স্টিল ব্রিজের কাছে অটোটি একটি বাই সাইকেলকে ধাক্কা দেয়৷ তখনই কৃষ্ণ নট্ট লস্কর সহ তিন বখাটে যুবক কোন কিছু না বলেই অটো চালক মিন্টু মিয়াকে  প্রচন্ড মারধর করে৷ শুধু তাই নয়, অটোর  বৃদ্ধা যাত্রীকেও মারধর করে ওই তিন বখাটে যুবক৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ ঘটনা সংগঠিত  করে বখাটে যুবকরা পালিয়ে গিয়েছিল৷ কৃষ্ণ নট্ট লস্কর ঘটনাস্থলে  তার একটি ফেন্সিডিলের বোতল ফেলে গিয়েছিল৷ সে ফেন্সিডিলের বোতলটি সেখান থেকে নিতে আসলে উত্তেজিত জনতা তাকে আটক করে কিছু উত্তমমধ্যম দিয়ে এডি নগর পুলিশের হাতে তুলে দেন৷  ঘটনাকে কেন্দ্র করে প্রতাপগড় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top