News Flash

Image

ভোটের মুখে ভাঙ্গন কংগ্রেস শিবিরে৷

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারী৷৷ ত্রিপুরায় ভোটের মুখে ব্যাপক ভাঙ্গন কংগ্রেস শিবিরে৷ প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য নন্দিনী চাকমার নেতৃত্বে ঊনকোটি জেলার মাছমারায় হাজার হাজার ভোটারের দল ছাড়ার সিদ্ধান্ত৷ ভোটের মুখেই বেকফুটে প্রদেশ কংগ্রেস৷ কংগ্রেস দলকে বিশ্বাসঘাতক ও নেতাদের প্রতারক বলে শুক্রবার নিজ বাড়ীতে সাংবাদিকদের ডেকে প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিয়ে দল ছাড়ার ঘোষনা দিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য তথা মাছমারা এলাকার কংগ্রেস নেত্রী নন্দিনী চাকমা৷ জানা গেছে কংগ্রেস দলের টিকিট বন্টনে দ্বিচারীতার জেরেই ভোটের প্রাক্কালে এই সিদ্ধান্ত নেতাকর্মীদের৷ এদিন ক্ষুব্ধ নেত্রী অভিযোগ করেন দলের জন্য দীর্ঘ বছর কাজ করেও যোগ্য সম্মান দেয়নি দল৷ প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিত সিনহার রিরুদ্ধেও তোপ দাগেন ক্ষুব্ধ নেত্রী৷ তার অভিযোগ বিধানসভা নির্বাচনে পেঁচারথল কেন্দ্র থেকে তাকে প্রার্থী করার আশ্বাস দিয়ে মনোনয়ন পেশের আগে সমস্ত প্রক্রিয়া সেরে দল প্রার্থী করেনি তাকে৷ এই কেন্দ্রে বামেদের সাথে আসন সামঝতায় প্রার্থী দেয়নি দল৷ কংগ্রেস দল সিপিএমের কাছে বিক্রি হয়েগেছে বলে মন্তব্য করেন তিনি৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top