News Flash

  • Home
  • Uncategorized
  • লঘু পাপে গুরু দন্ড, কাঠগড়ায় শিক্ষক
Image

লঘু পাপে গুরু দন্ড, কাঠগড়ায় শিক্ষক

শিক্ষক রক্সন দাস
শিক্ষক রক্সন দাস

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৬ ফেব্রুয়ারি৷৷ নয়া শিক্ষানীতি এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার সমস্ত নিয়মকানুনকে চুলোয় দিয়ে নবম শ্রেণীর ছাত্রকে মারধর করলেন বলে অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে৷  সুকল চলাকালীন সময়েই নাকি ঐ ছাত্রকে লঘু দোষে গুরুদন্ড দিলেন শিক্ষক রক্সন দাস৷  ঘটনা শুক্রবার খোায়াইয়ের  জাম্বুরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে৷ বিদ্যালয়েরই নবম শ্রেণীতে পাঠরত ছাত্রী স্বরজিৎ শুক্লদাসকে  ক্লাসেই মারধর করেন ঐ শিক্ষক, এমনটাই অভিযোগ ছাত্রের৷  বছর আগেও ঐ শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে মারধরের অভিযোগ সামনে এসেছিল৷ তারপর বিষয়টি মিডিয়াতে ফলাও করে প্রকাশিত হয়৷ কিন্তু তারপরও টনক নড়েনি শিক্ষকের৷ শিক্ষকের মারে  আহত ছাত্রকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে৷  ঘটনার খবর পেয়ে বিদ্যালয়ে ছুটে আসে ছাত্র সংগঠনের অঞ্চল সদস্যরা৷ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণব দাস এর নিকট স্মারক লিপি প্রদান করে এসএফআই৷ প্রধান শিক্ষক ঘটনার সত্যতা স্বীকার করেছেন৷ তিনি বিষয়টি  দেখবেন বলে আশ্বাস দিয়েছেন৷ তবে গোটা ঘটনায় এতটুকু পরিষ্কার যে প্রথমে বিষয়টি পাশের রুম থেকে শুনলেও তেমন একটা পাত্তা দেননি৷  কারণ এমন ঘটনা শিক্ষার পরিপন্থী হলেও, ছোট খাটো  বিষয়ে টুকটাক ঘটনা হয়েই থাকে৷ যদিও শিক্ষকের মারধরের ঘটনায় বিদ্যালয়ের ছাত্র স্বরজিৎ শুক্লদাস কিন্তু প্রধান শিক্ষক  অথবা অন্য কোন শিক্ষককে বিষয়টি জানায়নি৷ তাহলে বিদ্যালয় কর্তৃপক্ষের গোচরে আসার আগেই ঘটনা ছাত্র সংগঠনকে জানানোর প্রয়োজন বোধ কতটা যুক্তিযুক্ত ছিল তা নিয়ে কিছুটা প্রশ্ণ কিন্তু থাকছেই৷ তাছাড়া ছাত্র সংগঠনের সাথে সাথেই মিডিয়া  কর্মীর অকুস্থলে পৌঁছে যাওয়াটাও বিদ্যালয়ের নিজস্বতা এবং কর্তৃপক্ষের দায় দায়িত্বকে প্রশ্ণের মুখে ঠেলে দিচ্ছে৷ তাছাড়া বিদ্যালয় পরিচালন কমিটি বলেও কিছু একটা রয়ে গেছে৷ তাদেরকেও উপেক্ষা করা হয়েছে৷ তবে শিক্ষক রক্সন দাস যেটা করেছেন সেটা বিদ্যালয়ের গৌরবের পরিপন্থী বটে৷ শিক্ষার আঙ্গিনাকে সুস্থ ও সুন্দর রাখার ক্ষেত্রে এবং  বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখার ক্ষেত্রে প্রতিকূল কাজ ক্ষতিগ্রস্ত করছে শিক্ষাকেই৷ শিক্ষক সমাজের মেরুদন্ড৷ সমাজ গড়ার কারিগর৷  শিক্ষকের হাতে লাঠি নয়, হাত উঠবে শিক্ষার জন্য, শিক্ষার্থীর হাত ধরার জন্য৷ শিক্ষার্থীদের পাঠদানে উৎসাহিত করে তাদের আরো বেশি করে জ্ঞান আহরণের জন্য অনুপ্রেরণা যুগাতে হবে শিক্ষকদেরকেই৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top