News Flash

  • Home
  • বিদেশ
  • আমেরিকায় একদিনে হাজারেরও বেশি বিমান বাতিল
Image

আমেরিকায় একদিনে হাজারেরও বেশি বিমান বাতিল

ওয়াশিংটন, ৩১ জানুয়ারি (হি. স.): তীব্র শীতকালীন ঝড়ের কারণে আমেরিকায় এক দিনে এক হাজারেরও বেশি উড়ান বাতিল করা হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটঅ্যাওয়ার’ এর তথ্যানুযায়ী, স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশটিতে মোট এক হাজার ১৯টি বিমান বাতিল করা হয়েছে। মঙ্গলবারও একই পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে।

জানা গেছে, বাতিল হওয়া বিমানগুলির অর্ধেকেরও বেশি সাউথওয়েস্ট এয়ারলাইনসের। চলতি মাসের শুরুর দিকে ছুটির সময় সাউথওয়েস্ট এয়ারলাইনসটি ১৬ হাজার ৭০০টি ফ্লাইট বাতিল করে। এজন্য সংস্থাটি মার্কিন সরকারের সমালোচনার মুখোমুখি হয়েছিল। সাউথওয়েস্ট এয়ারলাইনস সোমবার তাদের প্রায় ১২ শতাংশ বিমান বাতিল করেছে।

অন্যদিকে, আমেরিকান এয়ারলাইনস ৬ শতাংশ বা ২০০টি ফ্লাইট বাতিল করেছে। এছাড়া মঙ্গলবারও আমেরিকায় প্রায় ৭৯৭টি বিমান বাতিল হওয়ার কথা রয়েছে। এদিকে, সাউথওয়েস্ট এয়ারলাইনস ও অন্যান্য মার্কিন এয়ারলাইনস শীতকালীন আবহাওয়ায় গ্রাহকদের তাদের ভ্রমণপথ পরিবর্তন করার সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। এতে যাত্রীরা বাড়তি খরচ না করেই ভ্রমণের পথ পরিবর্তন করতে পারবে।–

Releated Posts

আরএসএস প্রধান মোহন ভাগবতের কানাডা সফরের অনুমতির দাবি, কার্নি সরকারকে ১০০-র বেশি সংগঠনের চিঠি

ওয়াশিংটন, ১৯ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভাগবতের কানাডা সফরের অনুমতি দেওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 19, 2026

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে জম্মু-কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনা করব, অভিযোগ নয়: ওমর আবদুল্লাহ

শ্রীনগর, ১৯ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর সফররত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চলটির পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে…

ByByNews Desk Aug 19, 2026

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করলে ‘সম্মানজনক অভ্যর্থনা’ জানানো হবে: হাইকমিশনার

ঢাকা, ১৯ আগস্ট (আইএএনএস): বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে গেলে তাঁকে ‘সম্মানজনক অভ্যর্থনা’ জানানো হবে বলে জানিয়েছেন…

ByByNews Desk Aug 19, 2026

ফ্লোরিডায় ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জয়ী ভারতীয় বংশোদ্ভূত পিয়া দান্ডিয়া

ওয়াশিংটন, ১৯ আগস্ট (আইএএনএস): ভারতীয় বংশোদ্ভূত মার্কিন শিক্ষাবিদ পিয়া দান্ডিয়া ফ্লোরিডার ২২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জয়ী হয়েছেন।…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top