News Flash

  • Home
  • Uncategorized
  • পান এনে না দেয়ায় অভিমানী স্ত্রী করবির গোটা খেয়ে আত্মঘাতী
Image

পান এনে না দেয়ায় অভিমানী স্ত্রী করবির গোটা খেয়ে আত্মঘাতী

suicideনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারি৷৷ স্ত্রীর আবদার অনুযায়ী পান এনে না দেওয়ায় করবি ফুলের গোটা খেয়ে আত্মহত্যা করল স্ত্রী৷ ঘটনা গোমতী জেলার উদয়পুরের গর্জনমুড়া এলাকায়৷ মৃত মহিলার নাম আমিনা বিবি৷ স্বামীর নাম জলিল মিয়া৷ তিন সন্তানের জননী আমিনা বিবি স্বামীকে বাজার থেকে পান এনে দিতে বলেছিল৷ কিন্তু স্বামী পান এনে দেননি৷ এনিয়ে রাতে বাকবিতন্ডা হয়৷ ভোররাতে করবি ফুলের গোটা খেয়ে আত্মহত্যার চেষ্টা করে আমিনা বিবি৷ তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ অবস্থা সংকটজনক হওয়ায় সেখান থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷ জেহাদের বসে করবি ফুলের গোটা খেয়ে মহিলার আত্মহত্যার ঘটনায় গর্জনমুড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ মৃতার স্বামী জলিল মিয়া জানান, তাদের মধ্যে তেমন কোন ঝগড়াঝাটি হয়নি৷ সাধারণ পান এনে দেওয়াকে কেন্দ্র করেই বাক বিতন্ডা হয়েছিল৷ বাজার থেকে আসার সময় ভুলে যাওয়ার কারণেই তিনি পান আনতে পারেননি৷ আর এরই জেরে অভিমানে আত্মহত্যা করেছে আমিনা৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top