News Flash

  • Home
  • Uncategorized
  • নীতিগত ফারাক বিস্তর তাই কংগ্রেসের সাথে জোটের প্রশ্ণই আসেনা, বললেন গৌতম দাশ
Image

নীতিগত ফারাক বিস্তর তাই কংগ্রেসের সাথে জোটের প্রশ্ণই আসেনা, বললেন গৌতম দাশ

Gautam Dasনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারী৷৷ ভারতের স্বাধীনতা সংগ্রামে কমিউনিস্টদের ভূমিকা নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন ইতিহাস বিকৃতি করেছেন বলে কটাক্ষ সিপিএম রাজ্য কমিটির মুখপাত্র গৌতম দাশ৷ রবিবার নিজ বাসভবনে শ্রী বর্মনের সাংবাদিক সম্মেলনের প্রসঙ্গে তিনি বলেন, সমীরবাবু উগ্র কমিউনিস্ট বিদ্বেষের পরিচয় দিয়েছেন৷ তাতে তিনি নিম্ন রুচির পরিচয় দেওয়ার পাশাপাশি সিপিএমের নামে কুৎসা রটিয়েছেন বলে গৌতমবাবু উষ্মা প্রকাশ করেন৷
এদিন তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, ১৯২০ সালে ভারতের প্রথম কমিউনিস্ট পার্টি গঠিত হয়৷ ১৯২১ সালে পার্টি কংগ্রেসের আমেদাবাদ অধিবেশনে পূর্ণ স্বরাজ দাবি করেন কমিউনিস্টরা৷ অবিভিক্ত কমিউনিস্ট পার্টি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে৷ শ্রমিক কৃষকদের স্বার্থে আন্দোলন করেছে৷ শ্রী দাশের দাবি কমিউনিস্ট পতাকা নিয়ে নৌ বিদ্রোহ হয়েছে৷ এমনকি প্রাক্তন রাষ্ট্রপতি শংকর দয়াল শর্মাও সংসদে সিপিএমের প্রশংসা করেছেন৷ তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেন, সিপিএম কখনো চীনের হয়ে শ্লোগান দেয়নি৷ বরং সিপিএমকে দুর্বল করতে বিভিন্ন নির্বাচনে কংগ্রেস র এবং সেনা বাহিনী ব্যবহার করেছে৷ তিনি তথ্য তুলে ধরে জানান, ১৯৫৯ সালে কেরলে সিআইএ এবং ১৯৭২ সালে পশ্চিমবঙ্গে র ব্যবহার করা হয়েছে সিপিএমের বিরুদ্ধে৷ সমীর বর্মন প্রসঙ্গে শ্রী দাশের কাটক্ষ কংগ্রেস-টিইউজেএস রাজ্যে ক্ষমতায় থাকাকালীন জঙ্গলের রাজত্ব কায়েম করেছিল৷ এদিন সাংবাদিক সম্মেলনে তিনি শ্রী বর্মনের বক্তব্যের তীব্র ভাষায় নিন্দা জানানোর পাশাপাশি প্রতিবাদ জানিয়েছেন৷
কংগ্রেসের সাথে জোটের প্রশ্ণে গৌতমবাবুর দাবি সিপিএম তাদের কাছে যায়নি৷ বরং কংগ্রেস চাইছে সিপিএমের সাথে সমঝোতা করতে৷ তিনি বলেন, জনবিরোধী নীতি এবং স্বৈরাচারী মনোভাবের কারণে সারা দেশে কংগ্রেসের অস্তিত্ব সংকটের মুখে৷ তাদের সাথে নীতিগতভাবে বিস্তর ফারাক রয়েছে সিপিএমের৷ ফলে কংগ্রেসের সাথে জোটের প্রশ্ণই আসেনা বলে তিনি দাবি করেন৷
এদিকে, জেএনইউ ইস্যুতে ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমারের গ্রেপ্তারী প্রসঙ্গে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারকে তুলোধুনো করেন গৌতম বাবু৷ তাঁর বক্তব্য কানহাইয়া কুমার জেএনইউ ক্যাম্পাসে দেশবিরোধী শ্লোগান দেয়নি৷ কমিউনিস্ট শক্তিকে দুর্বল করতেই বিজেপির মদতে ঐ ছাত্রনেতাকে জেলে ঢুকানো হয়েছে৷ এদিকে, বিজেপি আরএসএস কমিউনিস্টদের দেশপ্রেম নিয়ে যে প্রশ্ণ তুলেছে তার বিরোধীতা করে তিনি বলেন, তাদের কাছ থেকে দেশপ্রেমের সার্টিফিকেট নিতে হবে না৷ আর এস এসের লক্ষ্য ধর্মনিরপেক্ষতার নাম করে ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার৷ মিথ্যার ভিত্তিতে উগ্র হিন্দুত্বের জিগির তোলার পিছনে মুখ্য কারণ হচ্ছে গত কুড়ি মাসের শাসনে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার নির্বাচনী প্রতিশ্রুতির সবটাই খেলাপ করেছে৷ এদিন তিনি জানান, জনগণের সাংবিধানিক অধিকার রক্ষায় বামফ্রন্ট সিদ্ধান্ত নিয়েছে সারা দেশে আগামী ২৩-২৫ ফেব্রুয়ারী মিছিল ও সভা সংগঠিত করবে৷ যেহেতু রাজ্যে ভিলেজ কমিটির নির্বাচন ২৪ ফেব্রুয়ারী সেক্ষেত্রে রাজ্য বামফ্রন্ট কমিটি সিদ্ধান্ত নিয়েছে ২৫ ফেব্রুয়ারী সর্বত্র মিছিল ও সভা সংগঠিত করার৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top