News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের বিভিন্ন স্থানে মাতৃভাষা দিবস পালিত
Image

রাজ্যের বিভিন্ন স্থানে মাতৃভাষা দিবস পালিত

Bhasaনিজস্ব প্রতিনিধি, অমরপুর, ২১ ফেব্রুয়ারি৷৷ একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন৷ এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃদিবস হিসেবেও সুপরিচিত৷
১৯৫২ সালের এদিনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত কলেজ ছাত্রদের উপর পুলিশের গুলিবর্ষণ কয়েকজন তরুণ নিহত হয় এবং আহতও হয়৷ কলেজের ছাত্রদের পক্ষ থেকেই প্রথমভাষা আন্দোলন শুরু হয়৷ আর এই পরিপ্রেক্ষিতে সাব্রুম মাইকেল মধুসূদন দত্ত কলেজ এর ছাত্রছাত্রীরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে এই প্রথমবার৷ একে কেন্দ্র করে হয় আলোচনা ও নাচ গান৷ আলোচনা করেন সাব্রুমের বিশিষ্ট সাহিত্যিক অশোক নন্দ রায় বর্ধন, কলেজের অধ্যাপিকা শতরুপা চক্রবর্তী এবং অধ্যাপক সুবীর বসাক প্রমুখরা৷
কলেজের ছাত্রছাত্রীরা গান ও নৃত্য পরিবেশন করে এই দিনটিকে পালিত করে৷
২১ শে ফেব্রুয়ারি তো বর্তমানে বাংলাদেশের লোকেরাই পালন করছেন তা নয়, এখন আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরাতেও বিশাল উৎসাহ উদ্দীপনা নিয়ে অমর একুশে উদযাপিত হয়৷ বক্সনগর আর ডি ব্লকের অধীনে রহিমপুর গ্রাম পঞ্চায়েতে আওতাধীন রহিমপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে মূল অনুষ্ঠানটি ২০০৭ সালে শুরু হয় এবার ও তার ব্যতিক্রম হয়নি৷ আজ প্রভাত ফেরীর মাধ্যমে রহিমপুর সীমান্তবর্তী গ্রামের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে তার কাটা ঘেঁষে যাওয়া শুভ র্যালিটি সুকল মাঠে এসে জড়ো হয়৷ শুভ সূচনা করেন মাননীয় মন্ত্রী সহিদ চৌধুরী৷ তারপর শহীদ স্মৃতির উদ্দেশ্যে মালা ও পুষ্পস্তবক অর্পণ করে৷ আজকের মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত ভারত-বাংলা মৈত্রী সাংসৃকতিক সংসদ এর সভাপতি শেফাল মজুমদার, আয়েশা খাতুন , আবুল কালেম, কুমিল্লা সাংসৃকতিক সংসদের সভাপতি৷ তাছাড়া জেসমিন আক্তার, সেলিম মিয়া, উপ প্রধান এবং গ্রাম প্রধান অর্পণা দাস জেলাপরিষদ সদস্য তপন বিকাশ পাল৷ জেসমিন আক্তার ব্লক চেয়ারম্যান এরকত সালাম, জববর, রফিক তাদের স্মরণ করার দিন ও আজ যাকে কেন্দ্র করিয়া পরে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেন৷
২১ ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস৷ প্রতিবছরের ন্যায় এবারও কমলপুর মহকুমায় যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত হয়৷
দুর্বার সামাজিক সংস্থা আয়োজিত মূল অনুুষ্ঠানটি হয় মহকুমা সীমান্তবর্তী গ্রাম মোহনপুর এলাকায়৷ কাস্টম অফিসের সামনে সেখানে দুর্বার সামাজিক ও সাংসৃকতিক সংস্থার শিল্পীরা ভাষা দিবস উপলক্ষ্যে নাচ, গান, আবৃত্তি পরিবেশন করে৷ তাছাড়া ঐদিন সকালে সংস্থার পক্ষ থেকে মহকুমা বিভিন্ন প্রান্তে ট্যাবলুর মধ্য নাচ, গান আবৃত্তি পরিবেশন করে৷ প্রসঙ্গত ১৯৯২ সালে ২১ ফেব্রুয়ারি বাংলাভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃত পাওয়ার পর সমগ্র মহকুমাজুড়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় দিবস হিসেবে পালন হয়ে আসছিল৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top