ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারি।। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনুর্ধ ১৫ ইন্দিরা ঘোষ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে শুক্রবার জামজুরি কোচিং সেন্টার মুখোমুখি হয় কে বি আই সিসি দলের। ম্যাচে কেবি আই সিসি দল ৩৭ রানের ব্যবধানে হারিয়ে দিলো জামজুরি কোচিং সেন্টারকে। প্রথমে ব্যাট করতে নেমে কেবিআই সিসি দল ৪৪.৪ ওভারে স্কোরবোর্ডে সংগ্রহ করে ১৮৫ রান। দলের হয়ে শান্ত সাহা সর্বাধিক ৫৭ রান করে। ৭৮ বলে ১০ টি চারের সাহায্যে এই স্কোর গড়ে। এছাড়া ব্যাট হাতে শ্রীমন দেবনাথ ৩২, শুভম দেবনাথ ১৪, সুপ্রতিম দেবনাথ ১০, রাজদীপ ঘোষ ১৬ রান করে। বল হাতে জামজুরির পক্ষে দীপরাজ দাস ৪৫ রানের ব্যবধানে ৫ টি উইকেট পায়। এছাড়া শুভজিত বর্ধন ১৯ রানে দুটি এবং সৌরভ দে একটি উইকেট দখল করে। জয়ের জন্য জামজুরি কোচিং সেন্টারের সামনে টার্গেট দাঁড়ায় ১৮৬ রানের। যাকে তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ২৮ ওভারে দশ উইকেটের বিনিময়ে ১৪৮ রানই করতে সক্ষম হয়। দলের হয়ে শুভজিত বর্ধন ২২, দীপ্তনু দাস ১৮, বিরজিত দাস ১৪ রানই করতে সক্ষম হয়। বলে কে বি আই সিসির হয়ে দুর্দান্ত বল করে সাগর দেবনাথ। সাগর ৫ রানে ৪ টি উইকেট তুলে বিপক্ষের কোমড় ভেঙ্গে দেয়। এছাড়া জিৎ সরকার দুটো এবং একটি করে উইকেট দখল করে আফতাব চৌধুরী ও সমীরণ দেবনাথরা। সুবাদে জয় হাসিল করে মাঠ ছাড়লো কে বি আই সিসি দল।

উদয়পুরে ক্রিকেট কে বি আই জয়ী
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

















