News Flash

  • Home
  • Uncategorized
  • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন নির্বিঘ্নে করতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা ঢাকায়
Image

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন নির্বিঘ্নে করতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা ঢাকায়

bangla alphabetsঢাকা, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন নির্বিঘ্নে করতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে দেশের সরকার| তাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন নির্বিঘ্নে করতে একুশে ফেব্রুয়ারির রাত থেকেই কেন্দ্র্রীয় শহীদ মিনার এলাকার নিরাপত্তায় পুলিশের পাশাপাশি তিন ব্যাটালিয়ন র্যাব মোতায়েন করা হচ্ছে| র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারের সার্বিক নিরাপত্তা প্রস্তুতি দেখতে এসে সাংবাদিকের এমনটাই জানিয়েছেন|
তিনি জানান, শহীদ মিনারের নিরাপত্তায় ২, ৩ ও ৫ ব্যাটালিয়নের র্যাব সদস্যরা থাকবেন| নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবে শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে র্যাবের হেলিকপ্টার মহড়া হয়| যে কোনও পরিস্থিতি মোকাবেলায় র্যাবের বম্ব স্কোয়াড ও স্ট্রাইকিং ফোর্সকে সর্বক্ষণ প্রস্তুত রাখা হচ্ছে বলেও তিনি জানান|
সাদা পোশাকের র্যাব সদস্যরা এবং টহল দল বৃহস্পতিবার থেকেই শহীদ মিনার এলাকায় নজরদারি চালাচ্ছে জানিয়ে তিনি বলেন, র্যাবের বোমা নিষ্ক্রিয়করণ দল ও ডগ স্কোয়াড কয়েকবার শহীদ মিনার এলাকা সুইপিং করেছে| শনিবারও সুইপিং করা হবে| এছাড়াও শহীদ মিনারের পুরো বেদী র্যাবের ক্লোজড সার্কিট ক্যামেরার আওতায় থাকবে এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ঘর থেকে সর্বক্ষণ পর্যবেক্ষণ চালানো হবে বলে এই বাহিনীর প্রধান জানিয়েছেন|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top