ঢাকা, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন নির্বিঘ্নে করতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে দেশের সরকার| তাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন নির্বিঘ্নে করতে একুশে ফেব্রুয়ারির রাত থেকেই কেন্দ্র্রীয় শহীদ মিনার এলাকার নিরাপত্তায় পুলিশের পাশাপাশি তিন ব্যাটালিয়ন র্যাব মোতায়েন করা হচ্ছে| র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারের সার্বিক নিরাপত্তা প্রস্তুতি দেখতে এসে সাংবাদিকের এমনটাই জানিয়েছেন|
তিনি জানান, শহীদ মিনারের নিরাপত্তায় ২, ৩ ও ৫ ব্যাটালিয়নের র্যাব সদস্যরা থাকবেন| নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবে শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে র্যাবের হেলিকপ্টার মহড়া হয়| যে কোনও পরিস্থিতি মোকাবেলায় র্যাবের বম্ব স্কোয়াড ও স্ট্রাইকিং ফোর্সকে সর্বক্ষণ প্রস্তুত রাখা হচ্ছে বলেও তিনি জানান|
সাদা পোশাকের র্যাব সদস্যরা এবং টহল দল বৃহস্পতিবার থেকেই শহীদ মিনার এলাকায় নজরদারি চালাচ্ছে জানিয়ে তিনি বলেন, র্যাবের বোমা নিষ্ক্রিয়করণ দল ও ডগ স্কোয়াড কয়েকবার শহীদ মিনার এলাকা সুইপিং করেছে| শনিবারও সুইপিং করা হবে| এছাড়াও শহীদ মিনারের পুরো বেদী র্যাবের ক্লোজড সার্কিট ক্যামেরার আওতায় থাকবে এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ঘর থেকে সর্বক্ষণ পর্যবেক্ষণ চালানো হবে বলে এই বাহিনীর প্রধান জানিয়েছেন|
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন নির্বিঘ্নে করতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা ঢাকায়
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















