News Flash

  • Home
  • Uncategorized
  • জেএনইউ মামলায় আটক ছাত্রকে নিঃশর্তে মুক্তির দাবিতে কলেজ শিক্ষকদের বিক্ষোভ মিছিল
Image

জেএনইউ মামলায় আটক ছাত্রকে নিঃশর্তে মুক্তির দাবিতে কলেজ শিক্ষকদের বিক্ষোভ মিছিল

TEACHERনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারি৷৷ দিল্লীর জওহরলাল নেহেরু বিশ্ব বিদ্যালয়ের ছাত্র কানহাইয়া কুমারকে নিশর্ত মুক্তি ও হিন্দুত্ববাদী স্বৈরাচারী আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠার আহ্বান জানিয়েছে ত্রিপুরা কলেজ শিক্ষক সমিতি৷
দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছে ত্রিপুরা কলেজ শিক্ষক সমিতি৷ শিক্ষাঙ্গণে হিন্দুত্ববাদী স্বৈরাচারী আক্রমণ সংগঠিত করা হচ্ছে বলে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ অভিযোগ এনেছেন৷ জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র কানহাইয়া কুমারকে নিঃশর্ত মুক্তির দাবিতে বৃহস্পতিবার কলেজ শিক্ষকরা আগরতলা শহরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল সংগঠিত করেন৷ মিছিলটি মহিলা কলেজের সামনে থেকে শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ মিছিলে অংশ নিয়ে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ অভিযোগ করেন দেশদ্রোহী স্লোগান যারা দিচ্ছে তাদেরকে পুলিশ নিরাপত্তা দিচ্ছে, বিচারালয়ে পর্যন্ত নিরাপত্তা নেই৷ দেশ সাম্প্রদায়িক ও স্বৈরাচারী যে নীতি চলছে অবিলম্বে তা বন্ধ করতে হবে৷
অন্যথায় আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে ব লে জানান ত্রিপুরা কলেজ শিক্ষক সমিতির সম্পাদক দীপক বর্ধন৷ গোটা দেশেই শিক্ষক ও ছাত্র সমাজ কঠোর নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগ৷ পুলিশ বাহিনীকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গী নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top