News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসের সাথে জোটের পথ খুলা রেখে কৌশলী সিদ্ধান্ত সিপিআইএম’র
Image

কংগ্রেসের সাথে জোটের পথ খুলা রেখে কৌশলী সিদ্ধান্ত সিপিআইএম’র

Congress CPIMনিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি৷৷ কংগ্রেসের সাথে জোটের প্রশ্ণে কৌশলী সিদ্ধান্ত নিয়েছে সিপিআইএম৷ দুদিনের কেন্দ্রীয় কমিটির বৈঠকে জোট নিয়ে মতবিরোধের মাঝেই কংগ্রেসের জন্য জোটের পথ খুলে রাখল ইয়েচুরিরা৷ বৃহস্পতিবার বৈঠক শেষে সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি সাংবাদিক সম্মেলনে জানান, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক শক্তিগুলিকে ঐক্যবদ্ধ করে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে দল৷ তাতে কার্যত কৌশলে জোটের পথ খুলে রাখল সিপিএম৷ আর তাই নাম না করে জোট বার্তা দিল কংগ্রেসকে৷
এদিন, ইয়েচুরি বলেন, সিপিএমের পলিটব্যুরো সিদ্ধান্ত নিয়েছে ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক শক্তিগুলিকে ঐক্যবদ্ধ করে লড়াইয়ের ডাক দেওয়া হবে৷ পশ্চিমবঙ্গকে লক্ষ্য রেখে স্লোগান হবে তৃণমূলকে হারাও, বিজেপিকে সরাও৷ তবে, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক শক্তির মধ্যে কংগ্রেসও রয়েছে কিনা সে প্রশ্ণের সরাসরি কোন উত্তর দিলেন না ইয়েচুরি৷ তাতে প্রশ্ণের মুখে সিপিএমের শীর্ষ নেতৃত্বরা৷ তাদের মতে, কংগ্রেসের তরফে প্রস্তাব এলে বিবেচনা করে দেখা হবে৷ সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে সিদ্ধান্ত নেবে দলের রাজ্য কমিটি৷
সূত্রের খবর, সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকে প্রথম দিনেই কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে জোরালো সওয়াল করেছিলেন সূর্যকান্ত মিশ্র-গৌতম দেবরা৷ বৈঠকের প্রথমদিনে কেন্দ্রীয় কমিটির অধিকাংশ সদস্যই ঘোষিত জোটের বিপক্ষে ছিলেন৷ সূত্র অনুসারে জানা গেছে, এই পরিস্থিতিতে কংগ্রেস নামটি এড়িয়ে জোট নিয়ে মধ্যপন্থার খোঁজে ছিলেন সিপিএমের বঙ্গ ব্রিগেড৷ এমন একটা মধ্যপন্থা বের করতে হবে যাতে বামফ্রন্টের বাইরে সমস্ত ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক শক্তি এক মঞ্চে আসতে পারে৷
ঐ বৈঠকে কারাত অনুগামীরা কংগ্রেসের সাথে জোটের প্রশ্ণে তীব্র বিরোধিতা করেছিলেন বলে সূত্র অনুসারে জানা গেছে৷ তাতে জোট নিয়ে সিপিএমে দুই লবিতে মতবিরোধ চরমে উঠে৷ সীতারাম ইয়েচুরি অবশ্য বঙ্গ ব্রিগেডের সাথে সহমত পোষণ করে জোটের পক্ষেই ছিলেন৷ কিন্তু পলিটব্যুরোর অধিকাংশ সদস্য জোটের বিরোধিতায় সওয়াল করলে মধ্যপন্থা নিয়ে ভাবতে বাধ্য হন সিপিএমের শীর্ষ নেতৃত্বরা৷ কারণ, আগামী কয়েক মাসের মধ্যে পশ্চিমবঙ্গের পাশাপাশি কেরালা, তামিলনাড়ু, পুডুচেরি এবং আসামে বিধানসভা নির্বাচন৷ কেরলে বামেদের প্রধান প্রতিপক্ষ কংগ্রেস৷ এছাড়া তামিলনাড়ুতে এআইএডিএমকের সাথে গত লোকসভা নির্বাচনে জোট গঠনের চূড়ান্ত প্রস্তুতি সত্ত্বেও অবশেষে তা ভেস্তে গিয়েছিল৷ এদিকে, ডিএমকের সাথে হাত মিলিয়েছে কংগ্রেস৷ ফলে, তামিলনাড়ুতেও মধ্যপন্থা অবলম্বন করতে হচ্ছে সিপিএমকে৷ এছাড়া পুডুচেরি এবং আসামে সংগঠন বিস্তারের ক্ষেত্রেও মধ্যপন্থা প্রয়োজন পড়বে বামেদের৷ কার্যত, সে সমস্ত ভাবনাতেই সীলমোহর দিল সিপিএমের শীর্ষ নেতৃত্ব৷ তাদের যুক্তি, কংগ্রেসের তরফে জোটের আবেদন মিললেই সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷ তাতে বঙ্গ ব্রিগেড এবং কেরল লবি উভয়ের দাবি বজায় রাখা সম্ভব হবে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top