News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জের বারইগ্রাম আশ্রমে ১৩‌ দিনব্যািপী বি‌ভিন্ন মাঙ্গ‌লিক অনুষ্ঠান শুরু
Image

করিমগঞ্জের বারইগ্রাম আশ্রমে ১৩‌ দিনব্যািপী বি‌ভিন্ন মাঙ্গ‌লিক অনুষ্ঠান শুরু

বারইগ্রাম (অসম), ৫ জানুয়ারি (হি.স.) : প্রতি বছ‌রের মতো এবারও করিমগঞ্জ জেলার অন্তর্গত বারইগ্রামে অবস্থিত শ্রীশ্রী গোপাল জিউ শ্রীশ্রী রাধাবিনোদ জিউ ও শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর আশ্রমে ১৩ দিনব্যাপী নানা মাঙ্গ‌লিক কার্যসূচি হা‌তে নেওয়া হ‌য়ে‌ছে। অনুষ্ঠানের ডা‌লি‌তে র‌য়ে‌ছে শ্রীমদভাগবত পাঠ, গুরুমাতা শ্রীশ্রী রাধারানি গোস্বামী জিউর ১৪-তম তিরোধান তিথি উৎসব, ১৬ প্রহর হরিনাম সংকীর্তন সহ রথযাত্রা।

মঙ্গলবার রাতে শুভ অধিবা‌সের ম‌ধ্য দি‌য়ে শুভ সূচনা হয় শ্রীমদভাগবত পা‌ঠের অনুষ্ঠান। বুধবার শ্রীমদভাগবত পাঠের সঙ্গে ভক্তিমূলক সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন বি‌ভিন্ন শিল্পী। ভাগবত পাঠের আসর চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। ১১ জানুয়ারি থেকে শুরু হ‌বে গুরুমাতার তিরোধান তি‌থি উদযাপন উৎসব। পাশাপা‌শি চল‌বে ষোলো প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন। এতে যোগদান কর‌বেন গোপাল বাবাজি, নবদ্বী‌পের রাইবিনাদিনী সম্প্রদায়, ‌শিলংঙের প্রাণগোবিন্দ সম্প্রদায়, ক‌রিমগ‌ঞ্জের শিবু গোসাঁই সম্প্রদায়, ধর্মনগ‌রের অঞ্জন রায় সম্প্রদায়।

মহাসংকীর্তন শে‌ষে ১৫ জানুয়ারি পা‌লিত হবে পৌষ সংক্রান্তির রথ। টানা ১৩ দি‌নের অনুষ্ঠান‌কে সর্বাঙ্গসুন্দরভা‌বে সফল করতে আ‌য়োজক ক‌মি‌টির কর্মকর্তারা সকল সনাতনী ভক্ত‌দের স‌ক্রিয় সহ‌যো‌গিতা কামনা ক‌রে‌ছেন।

Releated Posts

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top