News Flash

  • Home
  • Uncategorized
  • রামনগরে গণধোলাইয়ে গুরুতর আহত বাংলাদেশী চোর
Image

রামনগরে গণধোলাইয়ে গুরুতর আহত বাংলাদেশী চোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারি৷৷ রাজধানী আগরতলা শহর এলাকার রামনগর সুকলে গতকাল রাতে চোরের দল হানা দেয়৷ স্থানীয় লোকজন টের পেয়ে চোরদের পাকড়াও করার চেষ্টা করলে কয়েকজন পালিয়ে যায়৷ তবে, একজন চোরকে পাকড়াও করতে সক্ষম হন এলাকাবাসী৷ উত্তেজিত জনতার প্রহারে সে গুরুতরভাবে আহত হয়৷ জানা যায়, রামনগর সুকলের কক্ষের তালা কেটে চোরেরা চুরি করার উদ্যোগ নিয়েছিল৷ তখনই এলাকার লোকজন টের পেয়ে যান৷ গণপ্রহারে আহত চোরকে আগরতলা পশ্চিম থানার পুলিশ উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়৷ থানা সূত্রে জানা গেছে, তার নাম মামুন মিয়া৷ তার বাড়ি চারিপাড়া এলাকায়৷ সে কুখ্যাত চোর বলে জানিয়েছে পুলিশ৷ তার বিরুদ্ধে আরো বেশ কয়েকটি মামলা রয়েছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top