News Flash

  • Home
  • Uncategorized
  • কানহাইয়া কোনও দেশবিরোধী কথা বলেননি, টুইট শত্রুঘ্ন সিনহার
Image

কানহাইয়া কোনও দেশবিরোধী কথা বলেননি, টুইট শত্রুঘ্ন সিনহার

Shatrughan Sinhaনয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ধৃত জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমারের সমর্থণে মুখ খুললেন বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিংহ| টুইট করে বিহারিবাবু জানিয়েছেন, `কানহাইয়া কোনও দেশবিরোধী অথবা সংবিধানবিরোধী কথা বলেননি| জেএনইউ-তে সমস্যার কারণ আসলে কী, তা খুব ভালভাবেই জানেন রাজনৈতিক নেতারা|’ টুইটারে শত্রুঘ্ন আরও লিখেছেন, `এই বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক খ্যাতি রয়েছে| কোনও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আলটোপকা মন্তব্য করার আগে প্রত্যেকের সতর্ক হওয়া উচিত|’
উল্লেখ্য, দেশদ্রোহিতার অভিযোগে গত শুক্রবার জেএনইউ-এর ওই ছাত্রনেতাকে গ্রেফতার করে পুলিশ| সোমবারই ধৃত কানহাইয়া কুমারকে আরও দু’দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে পাটিয়ালা হাউস কোর্ট| টুইট করে শত্রুঘ্ন জানিয়েছেন, অবিলম্বে বিহারের বাসিন্দা কানহাইয়াকে মুক্তি দেওয়া হোক জেল থেকে|
মাইক্রোব্লগিং সাইট টুইটারে বিহারিবাবু আরও লিখেছেন, `কোনও প্রতিষ্ঠান, ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে কোনও অভিযোগ আনার আগে প্রত্যেকেরই সচেতন হওয়া উচিত কোনও মন্তব্য কারও মানহানির কারণ যেন না হয়| প্রমাণ ছাড়া কারও বিরুদ্ধে কোনও অভিযোগ করা উচিত নয়| এই বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্র-ছাত্রীরাই ভারত মাতার সন্তান, আমাদের সন্তানের মতো| তাঁদের আঘাত করার আগে, গ্রেফতার করার আগে ভাবা উচিত|’ অভিনেতা তথা রাজনীতিবিদ শত্রুঘ্ন-র আশা, শীঘ্রই জেল থেকে মুক্তি পাবে কানহাইয়া কুমার|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top