News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান সন্ত্রাসের বলি দু’জন
Image

পৃথক স্থানে যান সন্ত্রাসের বলি দু’জন

Accidentনিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৬ ফেব্রুয়ারি৷৷ দু-নাম্বারি মালবোঝাই বলেরো গাড়ির ধাক্কায় নিহত ৯ বছরের এক সুকল ছাত্র৷ দুর্ঘটনাস্থলে না এসে চুড়াইবাড়ি গাড়ি ধরতে ব্যস্ত  পুলিশ৷  জনতার রাস্তা অবরোধ, হায় পুলিশ স্লোগান৷ কদমতলা ধর্মনগর সড়ক অবরোধ হতেই ছুটে আসে উত্তর জেলার এসপি অভিজিৎ সপ্তর্ষি, এসডিপিও রাজদ্বীপ দেব, ডিসিএম ত্রিদ্বীপ সরকার সহ পদস্থ আধিকারিকগণ৷ ঘটনার বিবরণে প্রকাশ, কদমতলা ধর্মনগর সড়কের নতুনবাজার রাঘনার দিকে একটি সড়ক গিয়েছে৷ আর ঐ সড়কে আজ সকাল এগারাটা নাগাদ টিআর০এস-১৮৬৬ নম্বরের একটি বলেরো গাড়ি অত্যন্ত দ্রুতগতিতে ধর্মনগরের অভিমুখে যাবার সময় ইচাই সোনারপুর এসবি সুকলের তৃতীয় শ্রেণীর সুকল ছাত্র বিষ্ণুনাথ কে ধাক্কা মারে৷ দুর্ঘটনাস্থলের জনতার রোষানল থেকে বেঁচে গাড়ি চালক নতুন বাজার এলাকায় গাড়ি রেখে পালিয়ে যায়৷ খবর দ্যেয়া হয় কদমতলা থানায়৷ কদমতলা থানা দুর্ঘটনাস্থলে না গিয়েপ্রথমে গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসে৷ গাড়িতে দুনাম্বারি  স্টেশনারি, সাবান সহ অন্যান্য সামগ্রী মজুত ছিল৷  কদমতলা থানার পুলিশ সেগুলি লুকানোর জন্য ঘটনাস্থলে না এসে প্রথমে গাড়ি ধরতে ব্যস্ত হয়ে পড়ে৷ অভিযোগ স্থানীয় জনতার৷ স্থানীয় জনগণ আহত সুকল ছাত্রটিকে গাড়ি করে ধর্মনগর  জেলা হাসপাতালে পাঠায়৷ অবস্থার অবনতি দেখে জেলা হাসপাতাল থেকে আসামের শিলচর রেফার করলে অ্যাম্বুলেন্স নিয়ে চুড়াইবাড়ি আসতে না আসতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সুকল ছাত্রটি৷  স্থানীয় জনতা পুলিশি ভূমিকায় ক্ষোভ ব্যক্ত করে কদমতলা ধর্মনগর  ও নতুন বাজার রাঘনা সড়কটি অবরোধ করে৷ সাথে সাথেই এসপি, এসডিপিও সহ পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং জনতার সামনেই  কদমতলা থানার দোষী পুলিশ অফিসারদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে উত্তেজিত জনতা প্রায় দু-ঘন্টা পর অবরোধ মুক্ত করেন৷ এদিকে স্থানীয় জনতার কদমতলা থানার ওসি কিরণ শঙ্কর চৌধুরী ও এসআই শঙ্কর দাসের বিরুদ্ধে তীব্র ক্ষোভ৷ অপরদিকে নিহত সুকল ছাত্র বিষ্ণুনাথ পিতা বিজন বিহারি নাথ৷ বাড়ি ইচাই কাসিমনগর৷ এই মর্মে কদমতলা থানা একটি মামলা নিয়েছে যার নম্বর কেডিএল/পিএস/ ০৭ /২০১৬ বর্তমানে বলেরো গাড়িটি কদমতলা থানাতে রয়েছে এবং নিহত সুকল ছাত্র বিষ্ণুর লাশ কদমতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ময়না তদন্ত করে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে৷ পাশাপাশি স্থানীয় জনগণের দাবি ঐ বলেরো গাড়িটি আসাম থেকে করমুক্ত পণ্যসামগ্রী নিয়ে কদমতলা থানা এলাকা দিয়ে ধর্মনগর প্রবেশ করতে চেয়েছিল৷ আর ঐ গাড়িটি অবৈধভাবে প্রবেশ করাচ্ছিল আসামের কাঁঠালতলীর এক লাছ উদ্দিন৷ এধরনের ডিআই বলেরো গাড়ি দিয়ে প্রতিদিন বাঁকাপথে করফাঁকি দিয়ে আসাম থেকে ত্রিপুরায় প্রবেশ করছে৷ তাই এধরনের চোরাকারবারীদের কঠোর শাস্তি ও চোরাই বাণিজ্য বন্ধেরও দাবি তুলেছেন স্থানীয় বিক্ষোভ জনগণ৷ এদিকে নয় বৎসরের ছাত্র বিষ্ণু নাথের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে ইচাই সোনারপুর সহ আশপাশের এলাকাগুরিলতে শোকের ছায়া নেমে এসেছে৷ সংবাদ লেখা পর্যন্ত উত্তর জেলার উচ্চপদস্থ আধিকারিকগণ এই পথ দুর্ঘটনার তদন্ত অব্যাহত রেখেছেন৷

পুলিশের কড়া চেকিংয়ের মাঝে আবার পথ দুর্ঘটনা৷ ঘটনা বিলোনিয়া শহরের হল চৌমুহনী এলাকায়৷ দ্রুতগতিতে আসা একটি স্করপিও গাড়ির ধাক্কায় একটি অটো ও একটি বাইক দুর্ঘটনার কবলে পড়ে৷ এতে দুই বাইক আরোহী সহ তিন অটোযাত্রী আহত হয়৷ সাথে সাথে তাদের বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসা হয়৷ কিন্তু সজোরে ধাক্কা দেওয়া গাড়িটি পালিয়ে গেলে পুলিশ এখনো সেটিকে আটক করতে পারেনি৷ এভাবে নিয়মিত শহর এবং শহরতলীতে দুর্ঘটনা লেগেই রয়েছে আর এর সাথে পাল্লা দিয়ে রয়েছে পুলিশের প্রয়াস কর্মসূচীও৷ কিন্তু কোন অবস্থাতেই তা আটকানো যাচ্ছে না৷  এনিয়ে আশঙ্কায় রয়েছে মানুষ৷ এর জন্য দায়ী দ্রুতগতিতে চলা যানবাহন৷ লাইসেন্স বিহীন চালক৷ ঘুষ দিয়ে লাইসেন্স তৈরি করা৷

ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারাল এক যুবক৷ জিবিতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আরেক যুবক৷ ঘটনা নূতনবাজার থানাধীন ঝরঝরিয়া এলাকায়৷ ঘাতক গাড়ির চালক পলাতক৷

ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার বিকাল ৩টা নাগাদ টিআর০৩বি -৯৮৮৪ নম্বরের একটি সুপার সেপ্লেন্ডার বাইক নিয়ে  দুজন যুবক যতনবাড়ি থেকে অমরপুরের রাস্তার ঝরঝরিয়া এলাকায় টার্নিং নিতে গিয়ে দ্রুতগতিতে থাকা  বাইকটি  নিয়ন্ত্রণ হারিয়ে অপরদিক থেকে আসা টিআর০৩ই-১৭৯০ নম্বরের ট্রিপার গাড়ির নিচে চলে যায়৷ ট্রিপার গাড়ির পেছনের চাক্কায় চাপা পড়ে বাইকটি  চূরমার হয়ে যায়৷ ঘটনাস্থলেই বাইক চালক তথা অমরপুর চন্ডিপাড়ার বাসিন্দা রাকেশ মন্ডলের মৃত্যু হয়৷ বাইক চালকের মাথায় হেলমেট না থাকায় গাড়ির চাক্কার চাপায় মাথাটি সম্পূর্ণ থেঁতলে যায়৷ বাইকের  অপর আরোহী সমীর যাদব বাইক থেকে ছিটকে পরে গুরুতর আহত হয়৷ দমকল বাহিনী আহত যুবককে নূতন বাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা গুরুতর আহতকে সঙ্গে সঙ্গে জিবি রেফার করে দেওয়া হয়৷ এদিকে দুর্ঘটনাস্থলে ছুটে আসেন অমরপুর মহকুমা পুলিশ আধিকারিক অনির্বান দাস৷ নূতনবাজার থানার ওসি জহরলাল দেববর্মা জানান, পুলিশ ঘটনার তদন্ত করছে৷ তবে ট্রিপার গাড়ির চালক এখন পর্যন্ত পলাতক বলে জানা যায়৷ এদিকে পথ দুর্ঘটনায় এক যুবকের অকাল মৃত্যুতে অমরপুর চন্ডিপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top