News Flash

  • Home
  • Uncategorized
  • মডেল রাজ্যের বিলোনীয়ার বড়ইয়া গ্রামে পৌঁছেনি বিদ্যুৎ
Image

মডেল রাজ্যের বিলোনীয়ার বড়ইয়া গ্রামে পৌঁছেনি বিদ্যুৎ

electricity lineনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারি৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার গৌরাঙ্গ বাজারের বড়ইয়া এলাকার মানুষ এখনো বিদ্যুৎ পরিষেবার সুযোগ থেকে বঞ্চিত৷ রেশনসপে দেওয়া নির্ধারিত পরিমাণ কেরোসিন দিয়ে মিটছে না চাহিদা৷ ফলে বহু পরিবারকে অন্ধকারে নিমজ্জিত থাকতে হচ্ছে৷ বিশেষ করে সন্ধ্যার পর পড়াশুনা করতে পারছে না ছাত্রছাত্রীরা৷
রাজ্য সরকার ও রাজ্যের নেতামন্ত্রী আমলারা রাজ্যে উন্নয়নের বন্যা বইছে বলে জিগির তুলেছেন৷ তাদের এই স্লোগানের সঙ্গে যে বাস্তবের মিল নেই তা উপলব্ধি করছেন গৌরাঙ্গ বাজার এলাকায় বসবাসকারী লোকজন৷ স্বাধীনতার ৬৮ বছর পরও ওই জনপদে বিদ্যুৎ পৌঁছেনি৷ গৌরাঙ্গ বাজারের বড়ইয়া এলাকার ছেলেমেয়েরা বিদ্যুতের অভাবে সন্ধ্যার পর পড়াশুনা করতে পারছে না৷ দিনের আলোই তাদের একমাত্র ভরসা৷ রেশনসপ থেকে যে পরিমাণ কেরোসিন মিলে তা দিয়ে চাহিদা মোটেই পূরণ হয় না৷ ফলে অন্ধকার জগতেই রাত কাটাতে বাধ্য হচ্ছে ছাত্রছাত্রীরা৷ সন্ধ্যার পর তারা পড়াশুনা করতে পারছে না৷ বিষয়টি এলাকার বিধায়ক সুধন দাসকেও তারা জানিয়েছেন৷ কিন্তু প্রতিশ্রুতিই সায়৷ এলাকায় এখনো বিদ্যুৎ পৌঁছেনি৷ তাতে ক্ষোভে ফঁুসছেন ছাত্রছাত্রী থেকে শুরু করে এলাকাবাসী৷ এলাকায় দ্রুত পানীয় জল, বিদ্যুৎ সহ অন্যান্য সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া না হলে এলাকাবাসী বৃহত্তর আন্দোলনগড়ে তুলছেন বলে হঁুশিয়ারি দেওয়া হয়েছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top