News Flash

  • Home
  • Uncategorized
  • জেএনইউ কাণ্ডকে সামনে রেখে পথচলা শুরু বাম-কংগ্রেস অঘোষিত জোটের
Image

জেএনইউ কাণ্ডকে সামনে রেখে পথচলা শুরু বাম-কংগ্রেস অঘোষিত জোটের

CONGWESTBANGALCPIMকলকাতা, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে `ওয়ার্মআপ’ শুরু করে দিল বাম-কংগ্রেস অঘোষিত জোট| দিল্লির জেএনইউ কাণ্ডের প্রতিবাদে সোমবার কলকাতার এক প্রতিবাদ মিছিলে পা মেলাতে দেখা গেল রাজ্য কংগ্রেস ও বাম নেতাদের|
আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বাম ও কংগ্রেসদের জোট নিয়ে জল্পনা বেশ কিছুদিন ধরেই চলছে| রাজ্য বামফ্রন্ট ও সিপিএমের রাজ্য নেতৃত্ব জোটের পক্ষে দলের অন্দরে জোর সাওয়াল করেছেন| তা সত্ত্বেও এখনও পর্যন্ত তঁাদের জোট নিয়ে কেন্দ্রীয় স্তরে কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি| অন্যদিকে প্রদেশ কংগ্রেসের একাংশ এই জোটের পক্ষে সাওয়াল করতে দিল্লিতে গিয়েছিলেন| এই বিষয়ে দলের সভানেত্রী সোনিয়া গান্ধী ও সহ সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে আলোচনাও করেছেন| কংগ্রেসের জাতীয় স্তরের নেতৃত্ব এই জোটের ব্যাপারে এখনও একমত হতে পারেননি| কিন্তু এরাজ্যে শাসকদল তৃণমূল কংগ্রেসকে উত্খাত করতে আদা-জল খেয়ে নামল বাম-কংগ্রেস অঘোষিত জোট| দুই দলের উচ্চস্তরের নেতৃত্ব যাই বলুক না কেন তঁারা এখন থেকে জোট ভাবনায় হাতে হাত ধরে পুরনো রাগ ভুলে এক পায়ে চলা শুরু করেছেন| তঁারই এক নজির দেখা গেল এদিনের প্রতিবাদ মিছিলে|
এদিন বিকেলে কলেজ স্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলটিকে কার্যত বাম -কংগ্রেসের মিছিলই বলা চলে | কারণ দিল্লিতে বিজেপি নেতেৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের আচরণের বিরুদ্ধে এই মিছিল ডাকা হলেও রাজ্য ক্ষমতাশীল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও একই রকম ভাবে মুখ খুলতে দেখা গেল বাম ও কংগ্রেসের নেতাদের | প্রসঙ্গত, জেএনইউ-তে এক সভায় পাকিস্তান জিন্দাবাদ স্লোগান উঠেছে | এই অভিযোগে সেখানকার ছাত্রনেতা কানাইয়া কুমারকে গ্রেফতার করে পুলিশ | এদিনের মিছিলেন সকলের গলায় শোনা গিয়েছে কেন্দ্রের মোদী সরকারের পাশাপাশি রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারেরও সমালোচনা |

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top