News Flash

Image

সিপিএমের মিছিল ও সভা ঘিরে উত্তেজনা

শান্তিরবাজার(ত্রিপুরা), ২২ ডিসেম্বর (হি. স.) : রাজনৈতিক মিছিল ও সভাকে কেন্দ্র করে সিপিএম ও বিজেপির মধ্যে সাময়িক উত্তেজনার তৈরি হয়েছিল। তবে, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আজ দক্ষিণ ত্রিপুরা জেলায় বাইখোড়া বাজারে সিপিএমের মিছিল ও জনসভাকে কেন্দ্র ওই পরিস্থিতির সম্ভাবনা দেখা দিয়েছিল।
অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধ, চাকুরিচ্যুত শিক্ষকদের চাকুরী ফিরিয়ে দেওয়া, রেগার মজুরি ও শ্রম দিবস বৃদ্ধি, কর্মচারী বঞ্চনা রোধ, কর্মচারী বঞ্চনা দূর করা, রাজ্যব্যাপী আইনের শাসন প্রতিষ্ঠা এবং নারী নির্যাতনের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপের দাবিতে সিপিএম ওই মিছিল ও জনসভার আয়োজন করেছিল। মিছিলটি বাইখোড়া বাজারে আসার পর শাসক দলের কর্মীদের দ্বারা বাধাপ্রাপ্ত হয়েছে বলে অভিযোগ। তবে, শান্তিরবাজার মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন ও ডিসিএম অনুপম চক্রবর্তীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। 

Releated Posts

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top