News Flash

  • Home
  • Uncategorized
  • অভব্য আচরণের জন্য সাসপেন্ড, সস্ত্রীক আত্মহত্যার চেষ্টা জেলা বিচারকের
Image

অভব্য আচরণের জন্য সাসপেন্ড, সস্ত্রীক আত্মহত্যার চেষ্টা জেলা বিচারকের

তিরুচিরাপল্লী, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): সস্ত্রীক আত্মহত্যার চেষ্টা করলেন থানজাভুর জেলা বিচারক টি এস নন্ধাকুমার (৪৭)| বিচারকের অবস্থা স্থিতিশীল হলেও, তঁার স্ত্রী রেবতীর অবস্থা এখনও সঙ্কটে| রবিবারের ঘটনা| সম্প্রতি এক মহিলার সঙ্গে suicideeঅভব্য আচরণের অভিযোগ উঠেছিল বিচারক টি এস নন্ধাকুমারের বিরুদ্ধে| এরপর থেকেই মনমড়া হয়েছিলেন তিনি| অনুমান, অপমানের জেরে সস্ত্রীক আত্মহত্যার চেষ্টা করেন বিচারক|
পুলিশ সূত্রের খবর, থানজাভুর জেলা বিচারক টি এস নন্ধাকুমার ও তাঁর স্ত্রী রেবতী একটি লজের রুমে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন| দীর্ঘক্ষণ ঘরের দরজা না খোলায় বিকল্প চাবি দিয়ে দরজা খুলে ভিতরে ঢোকে কর্মীরা| সেখানে তাঁদের অচেতন অবস্থায় দেখতে পান তাঁরা| ভর্তি করা হয় হাসপাতালে| হাসপাতালের তরফে জানানো হয়েছে, নন্ধাকুমারের অবস্থা স্থিতিশীল হলেও, তাঁর স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক| উল্লেখ্য, অধস্তন এক মহিলা কর্মীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগে ১৫ দিন আগে সাসপেন্ড করা হয় তাঁকে| অনুমান, অপমানে জেরে আত্মহত্যার চেষ্টা করেন তিনি|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top