তিরুচিরাপল্লী, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): সস্ত্রীক আত্মহত্যার চেষ্টা করলেন থানজাভুর জেলা বিচারক টি এস নন্ধাকুমার (৪৭)| বিচারকের অবস্থা স্থিতিশীল হলেও, তঁার স্ত্রী রেবতীর অবস্থা এখনও সঙ্কটে| রবিবারের ঘটনা| সম্প্রতি এক মহিলার সঙ্গে
অভব্য আচরণের অভিযোগ উঠেছিল বিচারক টি এস নন্ধাকুমারের বিরুদ্ধে| এরপর থেকেই মনমড়া হয়েছিলেন তিনি| অনুমান, অপমানের জেরে সস্ত্রীক আত্মহত্যার চেষ্টা করেন বিচারক|
পুলিশ সূত্রের খবর, থানজাভুর জেলা বিচারক টি এস নন্ধাকুমার ও তাঁর স্ত্রী রেবতী একটি লজের রুমে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন| দীর্ঘক্ষণ ঘরের দরজা না খোলায় বিকল্প চাবি দিয়ে দরজা খুলে ভিতরে ঢোকে কর্মীরা| সেখানে তাঁদের অচেতন অবস্থায় দেখতে পান তাঁরা| ভর্তি করা হয় হাসপাতালে| হাসপাতালের তরফে জানানো হয়েছে, নন্ধাকুমারের অবস্থা স্থিতিশীল হলেও, তাঁর স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক| উল্লেখ্য, অধস্তন এক মহিলা কর্মীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগে ১৫ দিন আগে সাসপেন্ড করা হয় তাঁকে| অনুমান, অপমানে জেরে আত্মহত্যার চেষ্টা করেন তিনি|
অভব্য আচরণের জন্য সাসপেন্ড, সস্ত্রীক আত্মহত্যার চেষ্টা জেলা বিচারকের
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















