News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিধানসভা নির্বাচনের লক্ষ্যে খোয়াই জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে প্রায় দশ কোম্পানি
Image

বিধানসভা নির্বাচনের লক্ষ্যে খোয়াই জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে প্রায় দশ কোম্পানি

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ১৭ ডিসেম্বর৷৷ আগামী বিধানসভা নির্বাচন উপলক্ষে যে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসবে তাতে বাদ পরবে না খোয়াই জেলাও৷ এরই অঙ্গ হিসাবে এই সব কেন্দ্রীয় বাহিনীর থাকার জায়গা কোথায় কোথায় ঠিক করা হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে শনিবার কল্যাণপুর সফর করেন খোয়াই এর পুলিশ সুপার রতিরঞ্জন দেবনাথ, জেলা শাসক দিলীপ কুমার চাকমা, কল্যাণপুর থানার ওসি তাপস মালাকার প্রমুখ উচ্চপদস্থ আধিকারিকরা৷ তারা কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পাশাপাশি স্মরণজয় চৌধুরী পাড়া বিদ্যালয় এবং দ্বারিকাপুর বিদ্যালয় সহ একাধিক সুকল ঘুরে সেগুলোর পরিকাঠামো পর্যালোচনা করেন৷ জেলা পুলিশ সুপার রতিরঞ্জন দেবনাথ জানান কেন্দ্রীয় বাহিনী আসা শুরু করলে প্রথম দিকে তাদের দ্বারিকাপুর সুকল ও স্মরণজয় বিদ্যালয়ে রাখার ব্যবস্থা করা হবে৷ তবে সব কিছুই এখনও প্রাথমিক স্তরে রয়েছে৷ কথা আছে খোয়াই জেলাতে দশ কোম্পানি জওয়ান আসার৷ এক কোম্পানিতে জওয়ান থাকে প্রায় ৯০ জন৷

Releated Posts

চড়িলামে গরু বোঝাই গাড়ি আটক ঘিরে তীব্র চাঞ্চল্য, পুলিশের ভূমিকায় বাড়ছে রহস্য

চড়িলাম, ২৫ মে: ভোরের নিস্তব্ধতা ভেঙে সোমবার চড়িলাম পরিমল চৌমুহনী এলাকায় তৈরি হয় চরম উত্তেজনা। আগরতলা থেকে সোনামুড়ার…

ByByReshmi Debnath May 25, 2026

সত্য প্রকাশের ‘অপরাধে’ সংবাদমাধ্যম বয়কট, উত্তর ত্রিপুরা জেলা হাসপাতালের ভূমিকা ঘিরে ক্ষোভে ফুঁসছে ধর্মনগর

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৫ মে : সরকারি হাসপাতালের অব্যবস্থা, দুর্নীতি ও অস্বাস্থ্যকর পরিবেশের বাস্তব চিত্র সংবাদমাধ্যমে প্রকাশ হতেই…

ByByTaniya Chakraborty May 25, 2026

ক্ষোভের বহিঃপ্রকাশ, কাঁঠালিয়ায় ১৮ পরিবারের ৩৬ ভোটারের তিপ্রা মথায় যোগদান

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২৫ মে : এডিসি এলাকায় বিজেপি নেতাদের বিরুদ্ধে দুর্ব্যবহার ও স্বজনপোষণের অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByTaniya Chakraborty May 25, 2026

চড়িলামে ভয়াবহ অগ্নিকাণ্ড,  গ্যাস সিলিন্ডারে আগুন, অল্পের জন্য রক্ষা পেল গোটা গ্রাম

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৫ মে: সোমবার দুপুরে চড়িলামের ফকিরামুড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 25, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top