News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিধানসভা নির্বাচনের লক্ষ্যে খোয়াই জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে প্রায় দশ কোম্পানি
Image

বিধানসভা নির্বাচনের লক্ষ্যে খোয়াই জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে প্রায় দশ কোম্পানি

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ১৭ ডিসেম্বর৷৷ আগামী বিধানসভা নির্বাচন উপলক্ষে যে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসবে তাতে বাদ পরবে না খোয়াই জেলাও৷ এরই অঙ্গ হিসাবে এই সব কেন্দ্রীয় বাহিনীর থাকার জায়গা কোথায় কোথায় ঠিক করা হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে শনিবার কল্যাণপুর সফর করেন খোয়াই এর পুলিশ সুপার রতিরঞ্জন দেবনাথ, জেলা শাসক দিলীপ কুমার চাকমা, কল্যাণপুর থানার ওসি তাপস মালাকার প্রমুখ উচ্চপদস্থ আধিকারিকরা৷ তারা কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পাশাপাশি স্মরণজয় চৌধুরী পাড়া বিদ্যালয় এবং দ্বারিকাপুর বিদ্যালয় সহ একাধিক সুকল ঘুরে সেগুলোর পরিকাঠামো পর্যালোচনা করেন৷ জেলা পুলিশ সুপার রতিরঞ্জন দেবনাথ জানান কেন্দ্রীয় বাহিনী আসা শুরু করলে প্রথম দিকে তাদের দ্বারিকাপুর সুকল ও স্মরণজয় বিদ্যালয়ে রাখার ব্যবস্থা করা হবে৷ তবে সব কিছুই এখনও প্রাথমিক স্তরে রয়েছে৷ কথা আছে খোয়াই জেলাতে দশ কোম্পানি জওয়ান আসার৷ এক কোম্পানিতে জওয়ান থাকে প্রায় ৯০ জন৷

Releated Posts

গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরি, পুলিশের জালে তিন অভিযুক্ত

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানী আগরতলার লোটাস ক্লাব সংলগ্ন শিবনগর এলাকায় একটি পণ্যবাহী গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরির…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক চুরি, উধাও দুই সিলিন্ডার-ইনভার্টার-সোলারের তার

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৪ সেপ্টেম্বর: কমলপুর মহকুমার কচুছড়া থানার কবিরাজ টিলা এলাকার সালেমা কলোনি নং-২ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top