News Flash

  • Home
  • দিনের খবর
  • তৃণমূল ও এনপিপি–ত্যাগী মেঘালয়ের সদ্য-প্রাক্তন তিন সহ চার বিধায়কের বিজেপিতে যোগদান
Image

তৃণমূল ও এনপিপি–ত্যাগী মেঘালয়ের সদ্য-প্রাক্তন তিন সহ চার বিধায়কের বিজেপিতে যোগদান

নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.) : নর্থ-ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনইডিএ বা নে়ডা)-এর আহ্বায়ক তথা অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার উপস্থিতিতে আজ নয়াদিল্লিতে দলের সদর দফতরে বিজেপিতে যোগ দিয়েছেন মেঘালয়ের বিদ্যমান নির্দল এবং সদ্য পদত্যাগকারী তিন সহ মোট চার বিধায়ক। বিজেপির সর্ভারতীয় সভাপতি জগতপ্রকাশ নাড্ডা দলের উত্তরীয় পরিয়ে তাঁদের স্বাগত জানান। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর-পূৰ্বাঞ্চলের প্রভারী তথা জাতীয় মুখপাত্ৰ সম্বিত পাত্ৰা, উত্তর-পূৰ্বাঞ্চলের সহ-প্রভারী তথা সর্বভারতীয় সম্পাদক রিতুরাজ সিনহা, অসমের মঙ্গদৈয়ের সাংসদ দিলীপ শইকিয়া প্রমুখ।

আজ যাঁরা বিজেপিতে যোগদান করেছেন তাঁদের মধ্যে অন্যতম হিমালয় এম শাংপ্লিয়াং, ফারলিন সিএ সাংমা এবং বেনেডিক মারাক সম্প্রতি বিধায়ক হিসেবে পদত্যাগ করে তাঁদের নিজ নিজ রাজনৈতিক দল ছেড়ে দিয়েছেন। এছাড়া রয়েছেন স্যামুয়েল সাংমা। তিনি নির্দল বিধায়ক হলেও ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টির (ইউডিপি)-র সদস্য ছিলেন।
হিমালয় এম শাংপ্লিয়াং গত নভেম্বরে বিধানসভা এবং তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন। অন্যদিকে বেনেডিক্ট মারাক এবং ফেরলিন সিএ সাংমা কনরাড সাংমা নেতৃত্বাধীন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ছেড়ে আজ বিজেপিতে যোগদান করেছেন।
বিজেপির সদর দফতরে যোগদান পর্বে আয়োজিত অনুষ্ঠানে অসমের মুখ্যমন্ত্ৰী তথা নেডার আহ্বায়ক হিমন্তবিশ্ব শৰ্মাও তৃণমূলের হিমালয় এম শাংপ্লিয়াং, এনপিপি-র পদত্যাগী দুই বিধায়ক ফারলিন সিএ সাংমা এবং বেনেডিক মারাক এবং নিৰ্দলীয় বিধায়ক স্যামুয়েল সাংমাকে দলে স্বাগত জানান।
প্রসঙ্গত তৃণমূলের হিমালয় এম শাংপ্লিয়াং, এনপিপি-র দুই ফারলিন সিএ সাংমা এবং বেনেডিক মারাক গত মাসে মেঘালয় বিধানসভার অধ্যক্ষ মেটবাহ লিংডোর হাতে তাঁদের পদত্যাগপত্ৰ দাখিল করেছিলেন। আজ তাঁরা এনপিপি নেতৃত্বাধীন মেঘালয় ডেমোক্ৰ্যাটিক অ্যালায়েন্স (এমডিএ) সরকারের শরিক দল বিজেপিতে যোগদান করেছেন।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top