News Flash

  • Home
  • Uncategorized
  • ফটিকছড়া হাইসুকলে শিক্ষক বদলির প্রতিবাদে ছাত্রছাত্রীদের পথ অবরোধ
Image

ফটিকছড়া হাইসুকলে শিক্ষক বদলির প্রতিবাদে ছাত্রছাত্রীদের পথ অবরোধ

education copyনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারি৷৷ কামালঘাটের ফটিকছড়া হাইসুকলের শিক্ষক বদলির প্রতিবাদে বৃহস্পতিবার খোয়াই আগরতলা সড়ক অবরোধ করে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা৷ দুপুর থেকে বেশ কিছুক্ষণ এই সড়কে যান চলাচল বন্ধ ছিল৷ এর ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে৷ জানা যায়, বিদ্যালয়ের আরো একজন  শিক্ষককে বদলি করা হয়েছে৷ গত ছয়মাসে এই বিদ্যালয় থেকে ছয়জন শিক্ষককে অন্যত্র বদলি করা হয়েছে৷ বিকল্প কোন শিক্ষক বিদ্যালয়ে দেওয়া হয়নি৷ এর ফলে শিক্ষক স্বল্পতা চরম আকার ধারণ করেছে৷ শিক্ষক স্বল্পতার কারণে ফটিকছড়া হাইসুকলে পঠন পাঠন লাটে উঠেছে৷ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজেও এই কথা স্বীকার করেছেন৷ প্রধানশিক্ষক নিজেও শারীরিকভাবে অসুস্থ৷ তিনি জানান ছয়মাসে ছয়জন শিক্ষক বদলি করার ফলে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ স্বাভাবিক কারণেই দানা বেঁধেছে৷ তিনিও বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং করনিক নিয়োগের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন৷ এদিকে, পথ অবরোধ চলতে থাকলেও প্রশাসনের কোন কর্মকর্তা অবরোধস্থলে যাননি৷ উপরন্তু শাসক দলীয় নেতা এবং ছাত্র সংগঠন এসএফআইয়ের রক্তচক্ষুর ভয়ে আন্দোলনকারীরা শেষ পর্যন্ত অবরোধ প্রত্যাহার করে নিতে ব াধ্য হয়৷ তবে, শীঘ্রই শিক্ষক স্বল্পতা দূর করা সহ ফটিকছড়া হাইসুকলে প্রয়োজনীয় শিক্ষা পরিকাঠামোর ব্যবস্থা না করা হলে ছাত্রছাত্রীরা আরো বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হঁুশিয়ারি দেওয়া হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top