News Flash

  • Home
  • বিদেশ
  • আমেরিকা-রাশিয়া বন্দি বিনিময়, বাউটের বদলে মুক্ত পেলেন ব্রিটনি
Image

আমেরিকা-রাশিয়া বন্দি বিনিময়, বাউটের বদলে মুক্ত পেলেন ব্রিটনি

ওয়াশিংটন-মস্কো, ৯ ডিসেম্বর (হি.স.): অবশেষে বন্দি বিনিময়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনারকে মুক্তি দিল রাশিয়া। ব্রিটনির পরিবর্তে ১২ বছর ধরে মার্কিন কারাগারে বন্দি থাকা রুশ অস্ত্র ব্যবসায়ী ভিক্টর বাউটের মুক্তি দিতে বাধ্য হয়েছে আমেরিকা । বাউটের ২৫ বছরের সাজা দিয়েছিল মার্কিন প্রশাসন।

দুইবারের অলিম্পিক স্বর্ণজয়ী বাস্কেটবল তারকা ব্রিটনিকে গত ১৭ ফেব্রুয়ারি মস্কো বিমানবন্দরে গাঁজার তেলসহ গ্রেফতার করে রুশ পুলিশ। তাকে ৯ বছরের কারাদণ্ড দিয়ে জুলাইতে কারাগারে পাঠানো হয়। ব্রিটনিকে মুক্ত করতে তখন থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছিল আমেরিকা । বাইডেন প্রশাসন একপর্যায়ে বন্দি বিনিময়ের প্রস্তাব দিলে সচেতনভাবেই দীর্ঘদিন ধরে বন্দি থাকা বাউটের মুক্তি দাবি করে রুশ কর্তৃপক্ষ।

অবশেষে বাউটের মুক্তির বিনিময়েই মুক্তি মিলল ব্রিটনির। ৩২ বছর বয়সী এই তারকাকে একটি ব্যক্তিগত বিমানে মস্কো থেকে আবুধাবিতে নেওয়া হয়। একই সময় ওয়াশিংটন থেকে বাউটকে নিয়ে আসা হয় আরেকটি ব্যক্তিগত বিমানে।

আবুধাবি বিমানবন্দরে দুজনকে নিজ নিজ কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হয়। বিমানবন্দর টারমাকে তারা পায়ে হেঁটেই একে অপরের পাশ দিয়ে চলে যান বলে উল্লেখ করা হয় আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে।

এদিকে, ব্রিটনির মুক্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার মুক্তির খবর জানিয়ে বাইডেন বলেন, ব্রিটনি নিরাপদে আছেন এবং সংযুক্ত আরব আমিরাত থেকে একটি বিমানে নিজ বাড়িতে পৌঁছেছেন।

হোয়াইট হাউজে বাইডেন বলেন, আমি আনন্দিত যে ব্রিটনি ভাল আছেন। তার সুস্থ হওয়ার জন্য একান্ত সময় ও নিরাপদ জায়গা প্রয়োজন।

এদিকে, ভিক্টর বাউটের বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রুশ নাগরিককে যুক্তরাষ্ট্র স্বদেশে ফিরিয়ে দিয়েছে। বাউট মস্কোর কাছের ভনুকোভো বিমানবন্দরে পৌঁছে গেছেন।

৫৫ বছর বয়সী বাউট ছিলেন প্রাক্তন সোভিয়েত সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল এবং অস্ত্র ব্যবসায়ী।বিশ্বের বেশ কয়েকটি রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িত থাকার জন্য অভিযুক্ত করা হয়েছিল।-

Releated Posts

কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে বড় হামলার আশঙ্কা, আন্তর্জাতিক হস্তক্ষেপের লক্ষ্য পাকিস্তানের

নয়াদিল্লি, ১ মে(আইএএনএস): পাকিস্তান আবারও জম্মু ও কাশ্মীরকে লক্ষ্য করে বড় ধরনের হামলার পরিকল্পনা করছে এবং এর মাধ্যমে…

ByByTaniya Chakraborty May 1, 2026

চুক্তিতে ব্যয় বাড়তি রুখতে নতুন পদক্ষেপ, স্থিরমূল্য ব্যবস্থায় জোর ট্রাম্পের

ওয়াশিংটন, ১ মে(আইএএনএস): ফেডারেল চুক্তিতে অতিরিক্ত ব্যয় নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি একটি এক্সিকিউটিভ…

ByByTaniya Chakraborty May 1, 2026

ভারত-ইতালি প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার, শিল্পক্ষেত্রে নতুন সম্ভাবনা অনুসন্ধান

নয়াদিল্লি, ৩০ এপ্রিল (আইএএনএস): ভারত ও ইতালি প্রতিরক্ষা ক্ষেত্রে শিল্প সহযোগিতা আরও গভীর করার সম্ভাবনা খতিয়ে দেখল দুই…

ByByNews Desk Apr 30, 2026

উত্তরপ্রদেশ ভোটের আগে বড়সড় নাশকতার ছক? ‘লং-গেম’ খেলছে আইএসআই, দাবি গোয়েন্দাদের

নয়াদিল্লি, ৩০ এপ্রিল (আইএএনএস): আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে বড়সড় নাশকতার ছক কষছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আন্তঃ-সেবা…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top