News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্ব ডুকলিতে জোড়া খুনে ধৃতরা দায় স্বীকার করল
Image

পূর্ব ডুকলিতে জোড়া খুনে ধৃতরা দায় স্বীকার করল

Twin Murderনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারি৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ পূর্ব ডুকলির জোড়া খুনের ঘটনায় জড়িত দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে৷ তারা হল রূপন দাস ও প্রসেনজিৎ পাল৷ আরো একজনকে খঁুজছে পুলিশ৷ তার নাম গোপাল দাস৷ সে বাংলাদেশে পালিয়ে গেছে বলে আশঙ্কা৷ নিহত গৌরী চক্রবর্তীর জামাতা সত্যব্রত চক্রবর্তীকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ৷ সম্পত্তির লোভেই হত্যাকান্ড সংগঠিত হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে৷ তবে ধৃত রূপন দাস ও প্রসেনজিৎ পাল হত্যাকান্ডের দায় স্বীকার করেছে৷ পশ্চিম জেলার পুলিশ সুপার বিজয় নাগের নেতৃত্বে পুলিশ আটক দুজনকে সঙ্গে নিয়ে পূর্ব ডুকলিতে যায়৷ তারা দুজন হত্যাকান্ডের দায় স্বীকার করার পাশাপাশি কিভাবে হত্যাকান্ড সংগঠিত করেছে তাও দেখায়৷ স্বাভাবিক কারণেই হত্যাকান্ডে যে তারা যুক্ত তা স্পষ্ট হয়ে গেছে৷ দুজনকেই জোরদার জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ৷ এই হত্যাকান্ডে জড়িত আরো কয়েকজনকে আটক করতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে লক্ষ্মীনারায়ণ মন্দিরের পুরোহিত দুলাল চক্রবর্তীর স্ত্রী ও পুত্রকে নৃশংসভাবে খুন করে আঁততায়ীরা৷ এরপর থেকেই খুনীদের আটক করার জন্য পুলিশের তৎপরতা শুরু হয়৷ তৎপরতা চালিয়ে পুলিশ প্রাথমিকভাবে সাফল্যও পেয়েছে৷ সে অনুযায়ী ধৃত দুজনের বিরুদ্ধে খুনের মামলাও গৃহীত হয়েছে৷ হত্যাকান্ডকে ঘিরে এলাকায় এখনো তীব্র ক্ষোভ ও  উত্তেজনা বিরাজ করছে৷ স্থানীয় জনগণ বরাবরই বলে আসছেন নিহত গৌরী চক্রবর্তী ও তার ছেলে দেবব্রত চক্রবর্তী দুজনই খুব ভালো মানুষ ছিলেন৷ কারোর সঙ্গে তাদের ঝগড়াঝাঁটি ছিল না৷ স্বাভাবিক কারণেই তাদেরকে খুন করার পর খুনের রহস্য নিয়ে জনমনে কৌতূহল দেখা দেয়৷ পুলিশ অবশ্য শীঘ্রই এই হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হবে বলে আশা ব্যক্ত করেছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top