News Flash

  • Home
  • Uncategorized
  • অসমের কুড়িটি আসনে সমঝোতা কং-এআইইউডিএফ-এর মধ্যে, জনার্দন-কিরিপের মধ্যস্থতা দিল্লিতে
Image

অসমের কুড়িটি আসনে সমঝোতা কং-এআইইউডিএফ-এর মধ্যে, জনার্দন-কিরিপের মধ্যস্থতা দিল্লিতে

assam mapগুয়াহাটি, ১১ ফেব্রুয়ারি, (হি.স.) : গেরুয়া দল বিজেপি-র আগ্রাসনে একপ্রকার দিশাহারা হয়ে মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ভোট বৈতরণী পার হতে এআইইউডিএফ-কে শেষ সারথি হিসেবে বেছে নিয়েছেন| সাধারণ ভোটারদের বোকা বানাতে এআইইউঢিফ-কে যথেচ্ছা গালাগালি দিলেও নতুন দিল্লিতে এই দু-দলের শীর্ষ নেতাদের মধ্যে গড়ে উঠেছে সমঝোতা| দলের উপ-সভাপতি তথা সেকেন্ড-ইন চিফ রাহুল গান্ধীর পরামর্শে কংগ্রেসের প্রবীণ নেতা জনার্দন দ্বিবেদির মধ্যস্থতায় এআইইউডিএফ-প্রধান বদরুদ্দিন আজমলের সঙ্গে রাজ্যের কুড়িটি আসনে সমঝোতা হয়েছে বলে এক বিশ্বস্ত সূত্রের খবরে প্রকাশ| সূত্রের দাবি, এ-কাজ সম্পন্ন হয়েছে বদরুদ্দিন ঘনিষ্ঠ বলে পরিচিত প্রাক্তন সাংসদ কিরিপ চলিহার বিশেষ উদ্যোগে| খোদ এআইইউডিএফ-এর ওই সূত্রের খবর, আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে আজমলের দল ইতিমধ্যে ৫০ থেকে ৬০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে| সেই অনুযায়ী এআইইউডিএফ-এর দখলিকৃত ১৮টি আসনের পাশাপাশি অন্য দুটি আসন-সহ মোট কুড়িটি আসনে কংগ্রেস তাদের দুর্বল প্রার্থী দেবে| একইভাবে যে-সব কেন্দ্রে কংগ্রেস এবং এআইইউডিএফ মধ্যে ভোট কাটাকাটি হওয়ার আশংকা রয়েছে, তেমন আসনে যে দলের শক্তিশালী প্রার্থী থাকবেন, তাঁকে সমর্থন করে অন্য দলটি তাদের দুর্বল প্রার্থী দেবে| প্রাথমিক আলোচনার সূত্রে এমন ৪০টি কোন কোন আসন তা কংগ্রেস এবং এআইইউডিএফ শনাক্ত করে একটি তালিকা তৈরি করবে| স্মরণ রাখা যেতে পারে প্রদেশ কংগ্রেস সভাপতি অঞ্জন দত্ত এবং মুখ্যমন্ত্রী তরুণ গগৈ মুখে যতই তাঁরা এককভাবে আসন্ন নির্বাচনে লড়বেন বলে বলুন না-কেন, নিম্ন অসমের পাশাপাশি মধ্য অসমেও যে ক্ষমতাসীন কংগ্রেস বিরাট চ্যালেঞ্জের মুখে পড়বে তা ইতিমধ্যে নিশ্চিত হয়েছে নিখিল ভারত কংগ্রেস কমিটি| বিশেষ করে সংখ্যালঘু ভোট যে এবার তাদের অনুকূলে যাবে না তাতে একেবারে নিশ্চিত হয়েই এ-থেকে উরাতে হলে বিকল্প হিসেবে এআইইউডিএফ-এর সঙ্গে সমঝাতা না-করা ছাড়া আর কোনও পথ সর্বভারতীয় শীর্ষ নেতৃত্বের কাছে খোলা নেই|
গত কিছুদিন ধরে মুখ্যমন্ত্রী ও প্রদেশ সভাপতি আজমলের বিরুদ্ধে এমন সোচ্চার হয়েছিলেন যা দেখে মনে হয়েছিল এই দু-দলের মধ্যে এখন আর কোনও ধরনের সমঝোতা হবে না| কিন্তু এই নির্বাচনে আজমলের গুরুত্ব টের পেয়ে তাঁর সঙ্গে মিত্রতা বা সমঝোতা করার ব্যাপের জনার্দন দ্বিবেদিকে দায়িত্ব দিয়েছিলেন রাহুল গান্ধী| তাছাড়া, এ-ব্যাপারে মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে রাহুল নির্দেশ দেন দীর্ঘদিনের আজমল-ঘনিষ্ঠ প্রাক্তন সাংসদ কিরিপ চলিহাকে| সে-অনুযায়ী অঞ্জন-তরুণের ক্ষীণ আপত্তি থাকলেও হাইকমান্ডের নির্দেশ মেনে এআইইউডিএফ-এর সঙ্গে তাঁদের কুড়িটি আসনে সমঝোতা করতে হয়েছে বলে সূত্রের দাবি| তাই সাম্প্রিতককালে দেখা ষাচ্ছে, মুখ্যমন্ত্রী বা প্রদেশ কংগ্রেস সভাপতিও আগের মতো এআইইউডিএফ-এর বিরুদ্ধে টু-শব্দও করছেন না এবং সংখ্যালঘু অধু্যষিত অঞ্চলে কোনও সভাও করছেন না| লক্ষণীয় বিষয় হল, দিল্লিতে এই দু-দলের মধ্যে গোপন সমঝোতা হলেও স্থানীয়ভাবে তা দলের কারোর কাছে খোলসা করছেন না প্রদেশ কংগ্রেস সভাপতি অঞ্জন দত্ত কিংবা মুখ্যমন্ত্রী তরুণ গগৈ| এ-ও এক রহস্য| তবে অন্য এক সূত্রের খবরে জানা গিয়েছে, কংগ্রেস এবং এআইইউডিএফ-এর মধ্যে এমন সমঝোতার ব্যাপারে মুখ্য ভূমিকা নিয়েছেন নির্বাচনী কৌশলী বলে পরিচিত প্রশান্ত কিশোর এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার| নীতীশের পরামর্শেই রাহুল এই পদক্ষেপ নিয়েছেন বলে সূত্রটি বলেছে|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top