News Flash

  • Home
  • দিনের খবর
  • দিনহাটায় আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে নিশীথ প্রামাণিক
Image

দিনহাটায় আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে নিশীথ প্রামাণিক

দিনহাটা, ৫ ডিসেম্বর (হি.স.) : কোচবিহারের দিনহাটা আমবাড়ী বাজারে বিজেপির মণ্ডল সভাপতি বিদ্যুৎ কমল সরকারের বাড়িতে ভাঙচুর চালায় তৃণমূল কর্মীরা। সোমবার সেই আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।

এদিন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক তথা কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায়, নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামী, মাথাভাঙার বিধায়ক সুশীল বর্মন প্রমুখ। ভাঙচুর হওয়া বিজেপি নেতার বাড়ি ঘুরে দেখার পাশাপাশি তার হাতে আর্থিক সাহায্য তুলে দেন নিশীথ।

কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, ‘যেভাবে বিজেপি নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে এ ঘটনার নিন্দার ভাষা নেই। মানুষ পঞ্চায়েত নির্বাচনে এর জবাব দেবে।‘ এদিকে, গতকাল বিজেপি কর্মীর বাড়িতে হামলা ভাঙচুর এবং পুলিশের উপর হামলার অভিযোগে ১৩ জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গোটা ঘটনায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, ‘ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। নির্দোষদের গ্রেফতার করা হয়েছে।‘

Releated Posts

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top