নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারি৷৷ গতকাল খোয়াইয়ে লালছড়া কলেজের পেছন থেকে বিলেতি মদের পাশাপাশি গাঁজাও উদ্ধার হয়েছিল৷ কিন্তু কৌশলে গাঁজা উদ্ধারের বিষয়টি চেপে যায় খোয়াই থানার পুলিশ৷ অবশেষে খোয়াই জেলা পুলিশ সুপার রতিরঞ্জন দেবনাথের চাপে পড়ে ধৃত যুবক দীপঙ্কর দাসের বিরুদ্ধে গাঁজা পাচার সংক্রান্ত এনডিপিএস এ্যাক্ট অনুযায়ী মামলা নেয় খোয়াই থানা৷ অভিযোগ থানার ওসি আটককৃত বহু মূল্যের গাঁজার প্যাকেট লোপাট করার চেষ্টা করেছিলেন৷ কিন্তু বিষয়টি খোয়াই জেলা পুলিশ সুপারের নজরে আসলে তড়িঘড়ি ধৃত যুবকের বিরুদ্ধে এনডিপিএস এ্যাক্টের ২০বি ধারায় মামলা রুজু করা হয়৷ ধৃত যুবককে আজ আদালতে পাঠানো হলে বিচারক তাকে পাঁচদিনের পুলিশ রিমান্ডে পাঠান৷ ঐ যুবক জানিয়েছে, গাঁজা এবং বিলেতি মদ তার নয়৷ এসবের মালিক লালটিলার জনৈক ব্যবসায়ী গৌতম দাস৷ তিনি লালটিলায় মাছের ব্যবসার আড়ালে এসব অবৈধ কারবারও করে থাকেন বলে ধৃত যুবক জানিয়েছেন৷ তাকে গাঁজা ও বিলেতি মদ মুন্ডা বস্তি এলাকায় নিয়ে যাওয়ার জন্য পাঠানো হয়েছিল৷
উদ্ধার হওয়া গাঁজা লোপাটের চেষ্টা খোয়াই থানায়
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

















