News Flash

  • Home
  • Uncategorized
  • জয়পুর সীমান্তে উদ্ধার চুরি যাওয়া বাইক, গ্রেপ্তার নেই
Image

জয়পুর সীমান্তে উদ্ধার চুরি যাওয়া বাইক, গ্রেপ্তার নেই

TRIPURA POLICEনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারী৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ জয়পুর সীমান্তে বিএসএফ জওয়ানরা উদ্ধার করেছে চুরি যাওয়া একটি বাইক৷ বাইকটির নম্বর টিআর-০১-এস-৬৪০৮৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে রবিবার রাতে শহরের জয়নগর এলাকা থেকে বাইকটি চুরি হয়েছিল৷ বাইকের মালিক এই ব্যাপারে বটতলা ফাঁড়িতে একটি এফআইআর করেছিলেন৷ এই এফআইআর নেওয়ার পরপরই ফাঁড়ির ওসি মুক্তা ঘোষ চুরি যাওয়া বাইকটি উদ্ধারের জন্য তৎপরতা চালান৷ এদিকে, বুধবার জয়পুর সীমান্ত এলাকার জনগণ পুলিশকে খবর দেয় যে সেখানে একটি বাইক পড়ে রয়েছে৷ সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছেন ফাঁড়ির ওসি মুক্ত ঘোষ৷ সেখানে বিএসএফ জওয়ানরা বাইকটি উদ্ধার করে রাখে৷ পরে বাইকের মালিকের সাথে যোগাযোগ করে পুলিশ৷ মালিক বাইকটি সনাক্ত করেছেন৷ এদিকে, জয়পুর সীমান্তে কর্তব্যরত বিএসএফের ১৯৫ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা জানান, বাইক চুরি করে সীমান্তের ওপারে পাচার করার একটি চক্র রাজধানী আগরতলা শহরে সক্রিয় রয়েছে৷ এই খবর জওয়ানদের কাছে রয়েছে৷ তাই ঐ এলাকায় সীমান্তে বিএসএফ জওয়ানরা কঠোর নজরদারী চালিয়ে যাচ্ছে নিয়মিত৷ মঙ্গলবার রাতে পাচার করতে ব্যর্থ হয়ে চোরের বাইকটি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে গা ঢাকা দিয়েছে বিএসএফের তৎপরতায়৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top