নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৯ ফেব্রুয়ারি৷৷ খোয়াই থানার পুলিশ মদ বিরোধী অভিযান নেমে ব্যাপক সাফল্য পেল মঙ্গলবার৷ গোপান সূত্রের ভিত্তিতে খোয়াই কলেজের পেছনে লালছড়া এলাকায় এক বাড়ীতে হানা দিয়ে বিলেতি মদ সহ কোরক্স জাতীয় নেশা সামগ্রীও উদ্ধার করে৷ প্রচুর পরিমানে এই বিলেতি মদ ও নেশা সামগ্রী মজুত ছিল৷ খোয়াই থানার এস আই রঞ্জিত দেববর্মা জানালেন, মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ লালছড়া নিবাসী মৃত ধনু দাসের ছেলে দীপঙ্কর দাস নামে এক ব্যাক্তির ঘরে মজুত এই নেশা সামগ্রীগুলি উদ্ধার করে খোয়াই থানার পুলিশ৷ মোট ৫৫টি বোতল গোল্ডস ক্লাব ও জ্যাকপট ইত্যাদি বিলেতি মদ উদ্ধার হয় ৷ সাথে প্রচুর পরিমানে খালি বোতলও উদ্ধার হয়৷ সেই সাথে প্রচুর পরিমানে মজুত কোরাক্স-ও উদ্ধার করে পুলিশ৷ এধরনের অভিযান আগামী দিনেও অব্যহত থাকবে বলে জানালেন এস আই রঞ্জিত দেববর্মা৷
নকল বিলেতী মদের কারখানা গুড়িয়ে দিল খোয়াই থানার পুলিশ
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















