News Flash

  • Home
  • Uncategorized
  • পাঠানকোট হামলার যৌথ কমিটির তদন্তের রিপোর্ট পেশ হল
Image

পাঠানকোট হামলার যৌথ কমিটির তদন্তের রিপোর্ট পেশ হল

pakistanইসলামাবাদ, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : পাঠানকোট হামলার সঙ্গে মৌলানা মাসুদ আজহারের কোনও যোগ নেই| যৌথ কমিটির তদন্তের পর সোমবার এমনই রিপোর্ট পেশ করল পাকিস্তান| ওই হামলায় জইশ-ই-মহম্মদের যোগের কোনও প্রমাণ মেলেনি বলেও দাবি করল ইসলামাবাদ|
রিপোর্ট অনুসারে জানানো হয়েছে, ভারত থেকে পাওয়া তথ্যপ্রমাণ অনুসারে পাঠানকোট হামলার সঙ্গে মৌলানা আজহারের যোগ থাকার কোনও প্রমাণ মেলেনি| বিষয়টি পাকিস্তান কর্তৃপক্ষ নয়াদিল্লিকে জানিয়েও দিয়েছে| ফলে বলা যায়, পাঠানকোট হামলায় পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ এবং ওই সংগঠনের নেতা মৌলানা মাসুদ আজহারের যুক্ত থাকার অভিযোগ একেবারে খারিজ করে দিল পাকিস্তান|
উল্লেখ্য, গতমাসে পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হামলায় সাত জওয়ানের মৃতু্য হয়| তদন্তে নেমে পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের যোগ রয়েছে বলে নয়াদিল্লি জানতে পারে| জইশ-ই-মহম্মদের প্রধান মৌলানা মাসুদ আজহার ছয় জঙ্গিকে পাঠানকোটে পাঠিয়েছিল| এরপর পুরো বিষয়টি পাকিস্তানকে জানিয়ে জইশ-ই-মহম্মদের বিরুদ্ধে কড়া পদক্ষেপেরও দাবি জানায় ভারত| পাক প্রধানমন্ত্রীও এই বিষয়ে তদন্তের আশ্বাস দেন এবং তদন্তের জন্য একটি যৌথ কমিটি গঠন করেন| তারপর পাকিস্তানের আবেদনে সাড়া দিয়ে পাঠানকোট হামলার সমস্ত তথ্যপ্রমাণও ইসলামাবাদের হাতে তুলে দেয় নয়াদিল্লি| এমনকি জঙ্গিদের ফোন কলের রেকর্ডও দেয়| কিন্তু গত একমাস তদন্তের পর ভারতের সমস্ত অভিযোগই খারিজ করে দিল ইসলামাবাদ|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top