নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি (হি.স.): প্রাক্তন প্রেমিকের বাড়ি থেকে উদ্ধার হল তরুণীর দেহ| রবিবার দিল্লির শক্তি নগর এলাকার ওই বাড়ির ভেন্টিলেশন ভেন্ট থেকে তরুণীর দেহ উদ্ধার করে পুলিশ| ঘটনায় গ্রেফতার করা হয়েছে তরুণীর প্রাক্তন প্রেমিক নবীন খাতরিকে|চলতি মাসের ২ তারিখ কলেজ যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলেন আরজু সিং নামে ওই তরুণী| সন্ধের পরেও বাড়ি না ফেরায় খোঁজ করতে থাকেন পরিজনরা| পুলিশেও খবর দেওয়া হয়| এদিকে ওই যুবতীর দিদি আকাঙ্খা জানান, ৪ মাস আগে আরজু ও নবীন তাঁদের সম্পর্কের কথা বাড়িতে জানিয়েছিল| কিন্তু, দুই বাড়ি থেকেই আপত্তি তোলা হয়| ৪ ফেব্রুয়ারি অন্য একটি মেয়েকে বিয়ে করে নবীন| ধৃতকে জেরা করে রহস্যের কিনারা করার চেষ্টা চালাচ্ছে পুলিশ|

দিল্লিতে প্রাক্তন প্রেমিকের বাড়ি থেকে উদ্ধার তরুণীর দেহ, গ্রেফতার ১
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















