News Flash

  • Home
  • দেশ
  • শপথ নেওয়ার পরই দিল্লির পথে রাজ্যপাল, স্বরাষ্ট্রমন্ত্রী-প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা
Image

শপথ নেওয়ার পরই দিল্লির পথে রাজ্যপাল, স্বরাষ্ট্রমন্ত্রী-প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা

কলকাতা, ২৩ নভেম্বর (হি.স.) : বুধবার রাজ্যপাল পদে শপথ নিয়েছেন সিভি আনন্দ বোস। বৃহস্পতিবারই দিল্লি যেতে পারেন তিনি বলে সূত্রের খবর। দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে পারেন তিনি। যদিও তাঁর সফরসূচি এখনও চুড়ান্ত নয়।

সূত্রের খবর, প্রোটোকল মেনেই রাজ্যপাল পদে শপথ নেওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট করবেন সিভি আনন্দ বোস। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করতে পারেন তিনি। সেই উদ্দেশ্যেই চারদিনের দিল্লি সফরে বৃহস্পতিবার উড়ে যেতে পারেন তিনি। রাজ্যপাল পদে শপথ নেওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট করাটা নিয়মের মধ্যেই পড়ে। তবে, বাংলার সাম্প্রতিক পরিস্থিতির নিরিখে রাজ্যপাল সিভি আনন্দ বোসের শাহী সাক্ষাৎ বেশ তাৎপর্যপূর্ণ।

উল্লেখ্য, জগদীপ ধনখড় রাজ্যপাল থাকাকালীন একাধিকবার রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে, বাংলার রাজভবন নিয়ন্ত্রিত হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক থেকে। সিভি আনন্দ বোস অবশ্য শুরু থেকেই বার্তা দিয়ে আসছেন, রাজ্য সরকারের সঙ্গে সহাবস্থান বজায় রেখে সাংবিধানিক সীমারেখা বজায় রেখেই তিনি কাজ করবেন।

Releated Posts

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026

ভাদোহির নাম ফের ‘সন্ত রবিদাস নগর’ করায় স্বাগত, উত্তরপ্রদেশের অন্যান্য জেলারও পুরনো নাম ফিরিয়ে আনার দাবি মায়াবতীর

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ভাদোহি জেলার নাম পুনরায় ‘সন্ত রবিদাস নগর’ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টির…

ByByNews Desk Jul 31, 2026

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top