News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বেআইনি ঠেকের বিরুদ্ধে অভিযান চালানোয় আঁতে ঘা লাগে অসাধু ব্যবসায়ীদের ঃ মেয়র
Image

বেআইনি ঠেকের বিরুদ্ধে অভিযান চালানোয় আঁতে ঘা লাগে অসাধু ব্যবসায়ীদের ঃ মেয়র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর৷৷ বেআইনি ঠেকের বিরুদ্ধে অভিযান চালানোয় আঁতে ঘা লাগে কতিপয় অসাধু ব্যবসায়ীদের৷ অভিযান প্রসঙ্গে বলতে গিয়ে মেয়র দীপক মজুমদার৷ অভিযান প্রসঙ্গে বলতে গিয়ে মেয়র দীপক মজুমদার জানান বটতলা বাজারে দীর্ঘ দিন ধরে বেআইনি ভাবে মদের ঠেক চলত৷ এগুলি রাজ্যের মানুষ অবগত ছিল৷ এই অবৈধ মদের ঠেক গুলি পুর নিগম আরক্ষা প্রশাসনের সহযোগিতায় ভেঙ্গে দেয়৷ পাশাপাশি যারা বেআইনি ভাবে ফুটপাথ দখল করে ব্যবসা করত এবং পার্কিং করে যান চলাচলে বিঘ্ন ঘটাত তাদের সরিয়ে দেওয়া হয়েছে৷ জয়নগর মধ্য এলাকায় বর্ষায় জল জমে যায়৷ তার জন্য একটি ড্রেইন নির্মাণ আবশ্যক৷ কিন্তু কিছু ব্যবসায়ী অবৈধ ভাবে জায়গা দখল করে রাখায় এই কাজ ব্যহত হচ্ছিল৷ আগামী বর্ষার আগে ড্রেইন নির্মাণ করা হবে৷ এতে খুশী জয়নগরবাসী৷ কিছু অসাধূ ব্যবসায়ী বাদে সকলে খুশি৷ সঠিক পদক্ষেপ নিয়েছে সরকার ও পুর নিগম৷ এই মদের ঠেক ভাঙ্গার পর বিরোধী দলনেতা তাদের পক্ষ নিলেন৷ যারা এভাবে নেশার ব্যবসা করে আসছে তাদের বিরুদ্ধে কোন কথা না বলে তাদের পক্ষ নিলেন তিনি৷  যে সমস্ত বাজার গুলিতে এই ধরনের অবৈধ নেশার ঠেক চলছে সেগুলি বন্ধ করার জন্য বাজার সমিতি উদ্যোগ না নিলে কড়া পদক্ষেপ নেবে পুর নিগম ও আরক্ষা প্রশাসন৷ সরকার ও পুর নিগম স্বচ্ছ ভাবে কাজ করছে বলে স্পষ্ট জানান তিনি৷

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top