নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর৷৷ বেআইনি ঠেকের বিরুদ্ধে অভিযান চালানোয় আঁতে ঘা লাগে কতিপয় অসাধু ব্যবসায়ীদের৷ অভিযান প্রসঙ্গে বলতে গিয়ে মেয়র দীপক মজুমদার৷ অভিযান প্রসঙ্গে বলতে গিয়ে মেয়র দীপক মজুমদার জানান বটতলা বাজারে দীর্ঘ দিন ধরে বেআইনি ভাবে মদের ঠেক চলত৷ এগুলি রাজ্যের মানুষ অবগত ছিল৷ এই অবৈধ মদের ঠেক গুলি পুর নিগম আরক্ষা প্রশাসনের সহযোগিতায় ভেঙ্গে দেয়৷ পাশাপাশি যারা বেআইনি ভাবে ফুটপাথ দখল করে ব্যবসা করত এবং পার্কিং করে যান চলাচলে বিঘ্ন ঘটাত তাদের সরিয়ে দেওয়া হয়েছে৷ জয়নগর মধ্য এলাকায় বর্ষায় জল জমে যায়৷ তার জন্য একটি ড্রেইন নির্মাণ আবশ্যক৷ কিন্তু কিছু ব্যবসায়ী অবৈধ ভাবে জায়গা দখল করে রাখায় এই কাজ ব্যহত হচ্ছিল৷ আগামী বর্ষার আগে ড্রেইন নির্মাণ করা হবে৷ এতে খুশী জয়নগরবাসী৷ কিছু অসাধূ ব্যবসায়ী বাদে সকলে খুশি৷ সঠিক পদক্ষেপ নিয়েছে সরকার ও পুর নিগম৷ এই মদের ঠেক ভাঙ্গার পর বিরোধী দলনেতা তাদের পক্ষ নিলেন৷ যারা এভাবে নেশার ব্যবসা করে আসছে তাদের বিরুদ্ধে কোন কথা না বলে তাদের পক্ষ নিলেন তিনি৷ যে সমস্ত বাজার গুলিতে এই ধরনের অবৈধ নেশার ঠেক চলছে সেগুলি বন্ধ করার জন্য বাজার সমিতি উদ্যোগ না নিলে কড়া পদক্ষেপ নেবে পুর নিগম ও আরক্ষা প্রশাসন৷ সরকার ও পুর নিগম স্বচ্ছ ভাবে কাজ করছে বলে স্পষ্ট জানান তিনি৷

বেআইনি ঠেকের বিরুদ্ধে অভিযান চালানোয় আঁতে ঘা লাগে অসাধু ব্যবসায়ীদের ঃ মেয়র
Tags:
Releated Posts
সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি
ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…
সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা
ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…
সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা
সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…
চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…


















