News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রতাপগড়ে বস্তি সম্পর্ক অভিযান প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের
Image

প্রতাপগড়ে বস্তি সম্পর্ক অভিযান প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর৷৷ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বুধবার প্রতাপগড় ঋষি পাড়া এলাকায়  জনসম্পর্ক অভিযান করলেন৷ এলাকার জনগণের সঙ্গে কথা বলেছেন এবং বিভিন্ন সমস্যা নিয়ে বুধবার সকালে কথা বলেন৷  বিজেপি এস সি মোর্চা ত্রিপুরা প্রদেশের উদ্যোগে  বুধবার বস্তি সম্পর্ক অভিযান সংগঠিত করা হয়৷ অভিযানে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব প্রতাপগড় ঋষিপাড়ায় জনসম্পর্ক অভিযানে  অংশগ্রহণ করেন৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে কাছে পেয়ে এলাকার মানুষজন দারুন খুশি৷ এলাকার মানুষজন তাদের বিভিন্ন সমস্যার কথা প্রাক্তন মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেন এবং সমস্যা সমাধানে রাজ্য সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে অনুরোধ জানান৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে কথা প্রসঙ্গে বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার সাথ, সব কা  বিকাশ, সবকা বিশ্বাসের নীতি নিয়ে কাজ করে চলেছেন৷ রাজ্য সরকারও সেই পথেই কাজ করে চলেছে৷ ঋষি পাড়ার জনগনের বিভিন্ন সমস্যার কথা রাজ্য সরকারের গোচরে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য তিনি অনুরোধ করবেন বলে জানিয়েছেন৷ উল্লেখ্য মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেও জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি তা আজকের এই জন সম্পর্ক অভিযানে কর্মকর্তাদের উপস্থিতি এবং সাধারণের যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায় তাতেই প্রমাণিত হয়৷ এদিন এলাকার বিধায়ক তথা বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ রেবতী মোহন দাসও ঋষি কলোনি এলাকায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর সফর সঙ্গে ছিলেন৷

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় পৌঁছাল পবিত্র মঙ্গল কলস

আগরতলা, ৩১ জুলাই: সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর জন্মভূমি থেকে আনা পবিত্র মাটি শুক্রবার আগরতলার মহারাজা বীর…

ByByReshmi Debnath Jul 31, 2026

গ্রামের আর্থিক, সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নেই জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: কৃষি মন্ত্রী

আগরতলা, ৩১ জুলাই: গ্রামকে শক্তিশালী করাই একটি শক্তিশালী রাজ্য ও দেশের ভিত্তি। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top