নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর৷৷ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বুধবার প্রতাপগড় ঋষি পাড়া এলাকায় জনসম্পর্ক অভিযান করলেন৷ এলাকার জনগণের সঙ্গে কথা বলেছেন এবং বিভিন্ন সমস্যা নিয়ে বুধবার সকালে কথা বলেন৷ বিজেপি এস সি মোর্চা ত্রিপুরা প্রদেশের উদ্যোগে বুধবার বস্তি সম্পর্ক অভিযান সংগঠিত করা হয়৷ অভিযানে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব প্রতাপগড় ঋষিপাড়ায় জনসম্পর্ক অভিযানে অংশগ্রহণ করেন৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে কাছে পেয়ে এলাকার মানুষজন দারুন খুশি৷ এলাকার মানুষজন তাদের বিভিন্ন সমস্যার কথা প্রাক্তন মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেন এবং সমস্যা সমাধানে রাজ্য সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে অনুরোধ জানান৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে কথা প্রসঙ্গে বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার সাথ, সব কা বিকাশ, সবকা বিশ্বাসের নীতি নিয়ে কাজ করে চলেছেন৷ রাজ্য সরকারও সেই পথেই কাজ করে চলেছে৷ ঋষি পাড়ার জনগনের বিভিন্ন সমস্যার কথা রাজ্য সরকারের গোচরে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য তিনি অনুরোধ করবেন বলে জানিয়েছেন৷ উল্লেখ্য মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেও জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি তা আজকের এই জন সম্পর্ক অভিযানে কর্মকর্তাদের উপস্থিতি এবং সাধারণের যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায় তাতেই প্রমাণিত হয়৷ এদিন এলাকার বিধায়ক তথা বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ রেবতী মোহন দাসও ঋষি কলোনি এলাকায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর সফর সঙ্গে ছিলেন৷

প্রতাপগড়ে বস্তি সম্পর্ক অভিযান প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের
Tags:
Releated Posts
ট্রাম্পের দাবি: ইরান চুক্তির ফলে হরমুজ প্রণালী হবে ‘চিরস্থায়ীভাবে টোলমুক্ত’
ওয়াশিংটন, ১৫ জুন (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার দাবি করেছেন, তাঁর প্রশাসন ও ইরান-এর মধ্যে হওয়া চুক্তির…
প্রধানমন্ত্রী পরিকল্পনা নিয়েছেন সারা দেশে ৩ কোটি লাখপতি দিদি তৈরী করবেন :অর্থমন্ত্রী
আগরতলা, ১৫ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলা। তিনি সবকা সাথ, সবকা…
কৃষিপণ্য উৎপাদনে ভারত বিশ্বের শীর্ষে, কৃষকদের আয়ও বেড়েছে: কৃষি মন্ত্রী
আগরতলা, ১৫ জুনঃ ধান, আম, মশলা-সহ একাধিক কৃষিপণ্যের উৎপাদনে ভারত আজ বিশ্বের শীর্ষস্থান অধিকার করেছে। একই সঙ্গে কৃষকদের…
বর্ষার মরশুমে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলির দ্রুত সংস্কারের নির্দেশ মুখ্যমন্ত্রীর
আগরতলা, ১৫ জুন : রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্য পরিষেবা, পরিকাঠামো উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পর্যালোচনার উদ্দেশ্যে…


















