News Flash

Image

এগরায় নিখোঁজ বিজেপি কর্মীর দেহ উদ্ধার

এগরা, ২৩ নভেম্বর (হি. স.) : পূর্ব মেদিনীপুরের এগরা থানার কসবা এলাকায় ধান জমির পাশ থেকে উদ্ধার নিখোঁজ বিজেপি কর্মীর দেহ । বুধবার সকালে পচা দুর্গন্ধ বের হতেই সন্দেহ হয় এলাকাবাসীর। এরপর কাছে যেতেই দেখতে পান সেখানে পড়ে রয়েছে যুবকের দেহ।

স্থানীয় বাসিন্দাদের জানিয়েছে, মৃতের নাম বিকাশ দে (২০)। তাঁর বাবা গোপাল দে। ওই যুবক এলাকায় বিজেপি করতেন। গত ১৭ নভেম্বর থেকে ওই বিজেপি কর্মী নিখোঁজ ছিলেন। চতুর্দিকে খোঁজ করেও মেলেনি বিকাশের হদিশ।

এরপর এদিন সকালে কইথোড় এবং রামচন্দ্রপুর গ্রামের মাঝামাঝি ধান জমির পাশে খালপাড়ে পচা দুর্গন্ধ পেয়ে কয়েকজন এগিয়ে যান সেখানে। দেখেন খড়ি গাছেন নীচে পড়ে রয়েছে মৃতদেহ। খবর পেয়ে ওই স্থানে আসেন গোপালবাবু ও তাঁর পরিবার। তাঁরাই সনাক্ত করে বিকাশের দেহ। প্রাথমিক তদন্তে অনুমান অ্যাসিড দিয়ে বিকাশকে পোড়ানো হয়েছে। ঘটনার খবর পেয়ে এগরা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়। এবং সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান কেউ বা কারা বিকাশকে খুন করে মৃতদেহ লোকানোর জন্য জঙ্গলের মাঝখানে ফেলে দিয়ে গিয়েছে।

Releated Posts

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026

‘সনাতন সভ্যতা ও সংস্কৃতিতে আমিষ খাবারের স্থান নেই’: রাহুলের ব্রিকস ডিনার মন্তব্যের সমালোচনা ইসলামি স্কলারের

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস সম্মেলনের গালা ডিনারে নিরামিষ খাবার পরিবেশন নিয়ে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top