News Flash

  • Home
  • Uncategorized
  • দপ্তর কর্তার দাবড়ানিতে সুকল কর্তৃপক্ষ ভর্তি করল দু’জনকে
Image

দপ্তর কর্তার দাবড়ানিতে সুকল কর্তৃপক্ষ ভর্তি করল দু’জনকে

EDUCATIONNNনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারী৷৷ অবশেষে বেরিমুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ভর্তি করল মোনালিসা ও রাহুলকে৷ মূলতঃ বিদ্যালয় শিক্ষা দপ্তরের গুতো খেয়েই ঐ দুই ছাত্রছাত্রীকে ভর্তি করতে বাধ্য হয় বেরিমুড়া সুকল৷ জানা গেছে, বিদ্যালয় শিক্ষা দপ্তর সাফ জানিয়েছে, সুকল ম্যানেজমেন্ট কমিটির ভর্তি সংক্রান্ত বিষয়ে কোন এক্তিয়ার নেই৷ বিদ্যালয়ের কর্তৃপক্ষই ভর্তি করানোর দায়িত্বে থাকে৷ ফলে সুকলে পড়াশুনার সুযোগ পেল মোনালিসা ও রাহুল৷
উল্লেখ্য, পঞ্চম শ্রেণী থেকে উত্তীর্ণ হয়ে বেরিমুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ভর্তির জন্য যায় মোনালিসা ও রাহুল৷ অভিযোগ, বামপন্থী নেতা জ্যোতিলাল দত্ত ও রাজবিহারী দত্তের চক্রান্তের ফলে ঐ দুই ছাত্রছাত্রী সুকলে ভর্তি হতে পারেনি৷ সম্প্রতি বিদ্যালয় শিক্ষা দপ্তর এক নোটিশে জারি করে তাদের সুকলে ভর্তি করার নির্দেশ দেয়৷ তাতেই নড়েচড়ে বসে সুকল কর্তৃপক্ষ এবং ভর্তি করতে বাধ্য হয়৷
জানা গেছে, এবছর বামুটিয়ার রাঙ্গুটিয়ার রঞ্জিত পাঠশালা থেকে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয়ে দুই ছাত্রছাত্রী৷ টিসি নিয়ে তারা জানুয়ারী মাসে বেরিমুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ভর্তি হতে গেলে বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ভর্তি নেয়নি বলে অভিযোগ৷ বিষয়টি শেষপর্যন্ত সুকল ম্যানেজমেন্ট কমিটিতে যায়৷ সেখানেই ঐ দুই ছাত্রছাত্রীকে বিনা কারণেই ভর্তি হতে পারবে না বলে জানিয়ে দেয়৷ একারণেই ছাত্রছাত্রীদের ভর্তি সংক্রান্ত বিষয়ে বিদ্যালয় শিক্ষা দপ্তর কড়া অবস্থান নিলে বাধ্য হয়ে সুকল কর্তৃপক্ষ তাদের ভর্তি করে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top