News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান সন্ত্রাসে গুরুতর জখম পাঁচজন
Image

পৃথক স্থানে যান সন্ত্রাসে গুরুতর জখম পাঁচজন

BIKEনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারী৷৷ পৃথক স্থানে দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন পাঁচজন৷ আসাম আগরতলা জাতীয় সড়কে রেশম বাগান এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতরভাবে আহত হয়েছে৷ আহতদের জি বি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
[vsw id=”jjxJK5k5s84″ source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]জানা গেছে, আগরতলা পূর্ব থানাধীন রেশমবাগান অ্যাথলেটিক্স ক্লবা সংলগ্ণ এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কে দুটি দ্রুতগামী বাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতরভাবে আহত হয়েছেন৷ ঘটনার খবর পেয়ে পূর্ব থানার পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়৷ সেখান থেকে আহতদের উদ্ধার করে জি বি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ আহতদের মধ্যে দু’জনের মাথায় ও একজনের বুকে আঘাত লেগেছে৷ পুলিশ জানিয়েছে, বাইক দুটি দ্রুতবেগে চলার কারণেই দূর্ঘটনাটি ঘটেছে৷ পূর্ব থানার পুলিশ বাইক দুটি উদ্ধার করেছে৷ এব্যাপারে মামলা গৃহীত হয়েছে৷
এদিকে, শহরতলীর লাড্ডু চৌমুহনী বাজারে দুটি বাইকের মুখোমুখী সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছেন৷ আহতরা হলেন, পারমিতা সরকার এবং পলাশ সরকার৷ এদিন, বেলা বারোটা নাগাদ লাড্ডু চৌমুহনী বাজারে পলাশ সরকার তার মা পারমিতা সরকারকে নিয়ে বাইকে করে যাচ্ছিলেন৷ দ্রুত গতিতে একটি বাইক এসে তাদের বাইকে ধাক্কা দেয়৷ দুজনেই ছিটকে পরে রাস্তায়৷ তারা আহত হন৷ স্থানীয় জনগণ হাসপাতালে নিয়ে যায়৷ মামলা নিয়েছে পুলিশ৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top