নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ২১ নভেম্বর৷৷ রাজ্যেব্যাপি নারী নির্যাতন, আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে ব্যানার হাতে নিয়ে সোমবার সারা ভারত গনতান্ত্রিক নারী সমিতির বিলোনীয়া মহকুমা কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল সংগঠিত হয়৷ সিপিআইএম বিলোনীয়া মহকুমা কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে মিছিলটি ব্যাংক রোড হয়ে এক নং টিলা হয়ে পুনরায় শহর পরিক্রমা করে থানার মোড় ঘুরে পুরাতন মটরষ্ট্যান্ডে এসে শেষ হয়৷ পুরাতন মোটরস্ট্যান্ডে এসে শুরু হয় সভার কাজ৷ সভায় সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির বিভাগীয় সম্পাদিকা রত্না দাস আলোচনা রাখতে গিয়ে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন কাজকর্মের তীব্র সমালোচনা করেন, নারী নির্যাতন এবং রাজ্যব্যাপী আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে জোরদার প্রচার আন্দোলন গড়ে তোলার আহ্বান রাখেন৷ আজকের বিক্ষোভ মিছিলে ছিলেন নারী সমিতির বিলোনীয়া মহকুমা সম্পাদিকা রত্না দাস, নারী নেত্রী বকুল দেবনাথ, জোৎস্না দাস, শেফালি মজুমদার সহ নারী সমিতির বিভিন্ন স্তরের কর্মি সমর্থকরা৷

বিলোনীয়ায় নারী সমিতির মিছিল আইনের শাসন প্রতিষ্ঠার দাবীতে
Releated Posts
রাজ্যের পিছিয়ে পড়া অংশের মানুষের কল্যাণে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ; মুখ্যমন্ত্রী
আগরতলা, ১৬ জুন: রাজ্যবাসীর আর্থ সামাজিক অবস্থার মানোন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্যের পিছিয়ে পড়া অংশের…
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত দ্রুত উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে: কৃষিমন্ত্রী
আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে…
জি৭ সম্মেলনে আন্তর্জাতিক অংশীদারিত্বে ‘বিশ্বাস’-এর গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি
এভিয়ান (ফ্রান্স), ১৬ জুন (আইএএনএস) : আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে ‘বিশ্বাস’-এর গুরুত্বের ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…
জি৭ সম্মেলনের ফাঁকে মোদি-ট্রাম্প সাক্ষাৎ, দ্বিপাক্ষিক বৈঠকে অর্থনীতি ও এআই নিয়ে আলোচনার সম্ভাবনা
এভিয়ান (ফ্রান্স), ১৬ জুন : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ সম্মেলনের আউটরিচ সেশনের ফাঁকে মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি…


















